শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে’

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’ তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, আমি তার জন্য বিভিন্ন প্রোগ্রামে যেতাম। তখন একটা কথা বলতাম, বেগম জিয়া ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন। কিন্তু বাংলাদেশ কি ভালো আছে? বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয়বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার পর পূর্বনির্ধারিত এই শোকসভা শুরু হয়। সভাস্থলে তারেক রহমানের আগমনের পর বিকাল ৩টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ শোকসভা শুরু হয়। শেষ হয় ৫টা ৩৯ মিনিটের দিকে। এতে শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন। এ শোকসভায় তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১

সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহি বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক রাকিবুল ইসলাম অপু (২১) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ইলিশপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিবুল ইসলাম অপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস কলারোয়ার ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই নসিমনের সাথে মুখোমুখিবিস্তারিত পড়ুন
স্বজনদের অভিযোগ পরিকল্পিত হ*ত্যা
যশোরের রাজগঞ্জে গাছে ঝুল*ন্ত কৃষকের ম*রদে*হ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলকার একটি মাঠের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ইউনিয়নের ইচানী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম শফিকুল ইসলাম (৫৫)। তিনি ইচানী মোড়লপাড়ার কেতাব উদ্দিন মোড়লের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ জানান- প্রাথমিকভাবে শফিকুল ইসলামের মৃত্যু, হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে স্বজনেরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্রে কথাসাহিত্যিক শরৎচন্দ্রকে স্মরণ

কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পরিণীতা নিয়ে পাঠচক্রের আয়োজন করেছে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের কালেক্টরেট পার্কে বছরের প্রথম পাঠচক্রটি অনুষ্ঠিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত এই পাঠচক্রটি তাকে উৎসর্গ করে উপন্যাসটির পাঠ ও আলোচনা করা হয়। আলোচনায় উপন্যাসে উঠে আসা প্রেম,আত্নমর্যাদা,সামাজিক শ্রেণিবিভাগ ও মানবিক মূল্যবোধ নিয়ে শরৎচন্দ্রের বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। পাঠচক্রে বন্ধুসভার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বর্তমান সমাজেরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় শ্রমিক দলের দোয়া মাহফিল

৩ বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।বিস্তারিত পড়ুন
দেবহাটার নোওয়াপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৪নং নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সখিপুর ইউনিয়নের-২ নং ওয়ার্ডের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে জামায়াত নেতা শরিফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরের মনিরামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, রাজগঞ্জ বাজারের গ্রাম্য হোমিও চিকিৎসক মরহুম শরিফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে রাজগঞ্জ বাজার ব্যবসায়ীদের আয়োজনে রাজগঞ্জ বাজার মুক্ত মঞ্চে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান রাজগঞ্জ বাজারের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর সাত্তারের সভাপতিত্বে, দোয়া মাহফিলের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আমিনুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা রাজুর সার্বিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে কম্বল বিতরণ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হক এর বাসভবনে এ কম্বল বিতরণ করা হয়। মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি আব্দুস সালাম, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি অলোক কুমার তরফদার, মোঃ আনিছুর রহমানবিস্তারিত পড়ুন
আশাশুনির শ্রীউলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উদারতা যুব ফাউন্ডেশনের কম্বল বিতরণ

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে উদারতা যুব ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১১ টায় মাড়িয়ালাস্থ উদারতার প্রধান কার্যালয় থেকে দুই ধাপে শ্রীউলা ইউনিয়নের ১৭১ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ কার্যক্রমের শুরুতে শুভেচ্ছা বিনিময় ও উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদারতার প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলাবিস্তারিত পড়ুন

