শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
তারেক প্রসঙ্গে মাহমুদুর
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরাধিকার হওয়া গভীর দায়িত্বের বিষয়

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ও সংগ্রামের পতাকা আজ তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। এটি যেমন গর্বের বিষয়, তেমনি এক গভীর দায়িত্ব ও চ্যালেঞ্জেরও বিষয়।’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে মাহমুদুর রহমান আরও বলেন, খালেদাবিস্তারিত পড়ুন
পে স্কেলে ধৈর্য ধরুন, রিপোর্ট পেলেই বাস্তবায়ন— অর্থ উপদেষ্টা

নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি আরও বলেন, পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামানবিস্তারিত পড়ুন
জোটে নয়, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করবে। তাদের সব প্রার্থীকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এসময় জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন ২৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকিদেরবিস্তারিত পড়ুন
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার নেতৃত্ব দেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ৩০ মিনিটব্যাপী এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা,বিস্তারিত পড়ুন
‘হ্যাঁ’ ভোট দিলে চুরি ও অপশাসন বন্ধ হবে: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ ভোট দিতে বলছি। চুরি-চামারি বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে। কারণ আপনারা দেখেছেন, বিগত সরকার ব্যাংকের টাকা চুরি-চামারি করে খেয়ে গেছে। এখন এটার দায়িত্ব এসে পড়েছে বর্তমান সরকারের ওপর। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসববিস্তারিত পড়ুন
ইসলামী আন্দোলনের সব অভিযোগের জবাব দিলো জামায়াত

জোট ও আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন–পরবর্তী অভিযোগের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, আসন বণ্টন ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে কোনো পক্ষের প্রতি অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি; বরং সর্বোচ্চ স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সময় সংবাদকে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অ্যাডভোকেট জুবায়েরবিস্তারিত পড়ুন
ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত, তাই ইসলামী আন্দোলনও জোট থেকে বেরিয়ে গেছে: গাজী আতাউর

জামায়াতে ইসলামী ইসলামের আদর্শ থেকে সরে যাওয়ায় তাদের নেতৃত্বাধীন রাজনৈতিক ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, “খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। অথচ ইসলামী আন্দোলন শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্যবিস্তারিত পড়ুন
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরান ঢাকা এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, “এখনও কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।” তিনি ওসমান হাদি হত্যায় জড়িতদেরসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত আইনেরবিস্তারিত পড়ুন
যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম: শফিকুল আলম

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মো. শফিকুল আলম। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রাঃ) এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় প্রেস সচিব আরও বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিংবিস্তারিত পড়ুন

