বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, জানুয়ারি ৫, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

শীতের হিমেল হাওয়ায় কাঁপছে দেশ বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ

ধুলিহর প্রতিনিধি: হঠাৎ করেই তীব্র শীতের প্রকোপ বেড়েছে। কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও শীতল হাওয়ায় কার্যত স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে গোটা এলাকা, যার ফলে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, বৃদ্ধ ও শিশুরা। সকালের দিকে কাজের খোঁজে বের হতে পারছেন না অনেকেই। শীত থেকে বাঁচতে আগুন পোহাতে দেখা যাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে।বিস্তারিত পড়ুন

মনিরামপুরে এক বরফ ব্যবসায়ীকে গুলি করে হ-ত্যা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ: যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামের এক যুবক খুন হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুল শিক্ষক তুষার বৈরাগীর ছেলে।বিস্তারিত পড়ুন

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করে। সোমবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

রাজগঞ্জ প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ও ঝাঁপা ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর মৌজায় সরকারি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ফসলী জমিতে মাটি কেটে বিক্রির সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।বিস্তারিত পড়ুন