বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ভোট ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতামও। কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে, সিস্টেমকে দুমড়ে-মুচড়ে ফেলে নিজেদের মনের মতো একটা কাগজে রায় লিখে দেওয়া হয়েছে— এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। এসবের পুরো রেকর্ড থাকা প্রয়োজন। নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।’ সোমবার (১২ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয়বিস্তারিত পড়ুন

সামাজিক আন্দোলনের মহীয়সী নারী এড. হাসনা হেনা খান, উজ্জলতম নক্ষত্রের বিদায়

পৃথিবী নামক নিছক লালসার গ্রহে জীবনের ব্যাপ্তি নিতান্তই ক্ষণস্থায়ী। বিদায়বেলা মানুষের ভালোবাসা পাওয়াটা যেমন সৌভাগ্যের, তেমনি আপনার বিদায়ে কারও হৃদয়ে গভীর শূন্যতার সৃষ্টি হবে, যে শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়, সাতক্ষীরার বিদগ্ধ সমাজের উজ্জ্বলতম নক্ষত্র আইনজীবী ও নারীনেত্রী হাসনা হেনা খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। প্রখ্যাত শিক্ষাবিদের বিদায় আমাদের জন্য এক বিরাট শূন্যতা। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। শিক্ষা বিস্তার ও সামাজিক অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অবদান সাতক্ষীরাবাসীবিস্তারিত পড়ুন

আদর্শের আলোয় এক সন্ধ্যা: সাতক্ষীরায় যুবশক্তির প্রেরণা স্বামী বিবেকানন্দ

“বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ; মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি”—এই অমরবাণীকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে যুবনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার ঐতিহ্যবাহী মায়েরবাড়িতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও মানবসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে রামকৃষ্ণ মন্দির ও ধ্যানঘরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করাবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহ*ত্যা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফারিয়া ইয়াসমিন বনি (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করছে। সে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের মো. শরিফ হোসেনের মেয়ে এবং স্থানীয় টেকনিক্যালয় স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। সোমবার (১২ জানুয়ারি) সকালে নিজ বাড়ির বসত ঘরে এই ঘটনা ঘটে। তবে কি কারনে বনি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহতের পিতা শরিফ হোসেন জানান- কোন কারণে মেয়ে আত্মহত্যা করেছে তা কিছুই ভাবতে পারছি না।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯:০০টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া মৌজার ৯নং সোরা গ্রামের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন অংশগ্রহণকারীকে(১২ জন নারী ও ৬ জন পুরুষ) নিয়ে ১দিন ব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনীবিস্তারিত পড়ুন