বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে এবং খুব শিগগিরই ১২ ফেব্রুয়ারি তারা ব্যালটে থাকবে। তিনি বলেন, আমি নিশ্চিত, তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ান হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনটির উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সেদিন তারা (তরুণরা) আমাদের ক্লাসরুমে ছিল। এখন তারাবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ‘ভুল বোঝাবুঝি এড়াতে’ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তার এমন মন্তব্য আসে। একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য ‘হুমকি’ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কীভাবে দেখছে। জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “প্রথমত,বিস্তারিত পড়ুন

আইসিসির অনুরোধেও অনড় বিসিবি, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

আইসিসির অনুরোধের পরও টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে না খেলার কথা আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে বিসিবি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে। আইসিসির সঙ্গে এই বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুলবিস্তারিত পড়ুন

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা

দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলার পর শেষ পর্যন্ত পে-স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অনিশ্চয়তা বাড়লেও বেতনকাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালীন বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। নতুন বেতনকাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর্থিক সংকট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তবে গঠিত পে কমিশনের কার্যক্রম বন্ধ করাবিস্তারিত পড়ুন

তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা

সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত খান মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ আদেশ দেন। এর আগে দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিমাখালি গ্রামের মৃত শাহাবুদ্দিন সরদারের ছেলে আ. রহিম (৫০) এবং একই গ্রামের কওছার মোড়লের ছেলে আলী হাসান (২৮)কেবিস্তারিত পড়ুন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : রয়টার্স

দীর্ঘ দুই সপ্তাহ ধরে চলা নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ইরান। এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশজুড়ে চলা এই তীব্র গণ-আন্দোলনে প্রাণহানির সংখ্যা নিয়ে এই প্রথম তেহরানের পক্ষ থেকে এমন তথ্য জানানো হলো। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারী এবং নিরাপত্তা কর্মকর্তাদের এই মৃত্যুর পেছনে সন্ত্রাসীদের হাত রয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুরে কলারোয়া পৌরভবনের বিপরীতে অবস্থিত বিএনপির এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক পৌর মেয়র আকতারুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫ ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরায় নারীদের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকায়নের লক্ষ্য নিয়ে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় পাঁচটি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৪১টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে এ সনদ ও অর্থ সহায়তা তুলে দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ও কর্মসূচি কর্মকর্তা ফাতেমাবিস্তারিত পড়ুন

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ বির্নিমাণ করতে চাই, যে সংসদে আর শুধু নৃত্যগীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, কোনো রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সড়কে মৃত্যুর মিছিলে এবার যোগ হলো ৬ বছরের শিশু

সাতক্ষীরার কলারোয়ায় সড়কে মৃত্যুর মিছিলে এবার যোগ হলো ৬ বছরের শিশুপুত্র। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে টানা ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলো ১ম শ্রেণির ছাত্র আফরাহিম হাসান। সোমবার (১২ জানুয়ারী ২০২৬) সন্ধ্যায় রাজধানী ঢাকার নিউ লাইফ হসপিটালে পআইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় (ইন্না..রাজিউন)। সে কলারোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবির স্টোরের ছোটভাই মাহমুদুল হাসানের একমাত্র পুত্র। পরে রাত ১২টার দিকে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুরের নিজস্ব বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষেবিস্তারিত পড়ুন