কলারোয়ায় সড়কে মৃত্যুর মিছিলে এবার যোগ হলো ৬ বছরের শিশু


সাতক্ষীরার কলারোয়ায় সড়কে মৃত্যুর মিছিলে এবার যোগ হলো ৬ বছরের শিশুপুত্র। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে টানা ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলো ১ম শ্রেণির ছাত্র আফরাহিম হাসান।
সোমবার (১২ জানুয়ারী ২০২৬) সন্ধ্যায় রাজধানী ঢাকার নিউ লাইফ হসপিটালে পআইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় (ইন্না..রাজিউন)।
সে কলারোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবির স্টোরের ছোটভাই মাহমুদুল হাসানের একমাত্র পুত্র।
পরে রাত ১২টার দিকে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুরের নিজস্ব বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষে রাতেই পারিবারিক কবরস্থানে মরহুম শিশুর দাফন সম্পন্ন হয়।
নিহত শিশুর মেঝচাচা শেখ আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (৬ জানুয়ারী ২০২৬) বিকাল ৪টার দিকে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী-পুত্রকে নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন ছোটভাই মাহমুদুল হাসান। যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের কলারোয়া কোল্ডস্টোরেজ মোড়ে পৌছুলে তার মোটরসাইকেলকে পিছন দিক আসা বেপরোয়া গতির আরেকটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে মাহমুদুল (৩৫), পিছনে বসে থাকা তার পুত্র আফরাহিম (৬) ও স্ত্রী রাহিমা খাতুন (৩০) ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতাল ও পড়ে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুপুত্র আফরাহিমের অবস্থা আশংকাজনক হওয়ায় ওই রাতেই তাকে ঢাকার নিউ লাইফ হসপিটালে নেয়া। চিকিৎসাধীন অবস্থানয় সোমবার সন্ধ্যার আগে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। শিশুটির পিতা মাহমুদুল ও মাতা রহিমা খাতুন হাসপাতালে এখনো চিকিৎসাধীন।
উল্লেখ্য, সম্প্রতি বেপরোয়া গতির ইজিবাইক ও মাটিবহনকারী ট্রলির সংঘর্ষে কলারোয়া সরকারি কলেজের এক শিক্ষার্থী নিহত হন। আর কতিপয় উচ্ছৃংখল-মাদকাসক্ত যুবকদের চালনায় বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনা অহরহ ঘটছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

