রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি বিকেলে, সাতক্ষীরায় পরীক্ষার্থী ২০,৯৭২ জন

বিশেষ প্রতিনিধি: সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি সকাল বেলার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের তিন পার্বত্য জেলা ছাড়া সব জেলায় একযোগে পরীক্ষা নেওয়া হবে। সাতক্ষীরায় পরীক্ষার জন্য ২০,৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। প্রধান কেন্দ্রবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক বাণিজ্যে ভোমরা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রথম কাস্টমস কমিশনার

গাজী হাবিব, সাতক্ষীরা: ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ভোমরা কাস্টমস হাউজের প্রথম কমিশনার মো. মুশফিকুর রহমান। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোমরা বন্দর জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। রোববার (০৪ জানুয়ারি) বিকেলে ভোমরা কাস্টমস হাউজে প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কমিশনারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারী) বিকালে ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউনিয়নে ৫নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল হান্নান গাজীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর- দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে সাবেক কাউন্সিলর নূরজাহানের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল এবং মোবাইল ফোনের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪জানুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর নূরজাহান বেগম নূরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এ দেশের ভবিষ্যৎ। বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে নিজেদের মুক্তবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া দেয়াড়া ইউনিয়নের ৯নং ওয়াড় বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় ওয়ার্ডের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বের দেয়াড়া কাশিডাঙ্গা গ্ৰামের বিএনপি দলীয় পার্টি অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করেবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি মনতাজ আলীর সভাপতিত্বে ও পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর- দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারীবিস্তারিত পড়ুন
আমরা কেউই দুর্নীতি বা স্বজনপ্রীতির জন্য এখানে আসিনি: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াকে দেশের জন্য একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।যবিপ্রবিসাসের পঞ্চম কার্যনির্বাহী কমিটির কাছ থেকে ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রোববার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমেবিস্তারিত পড়ুন
ক্যাম্পাস প্রবেশে নিষেধাজ্ঞা
(Untitled)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-রেজিস্ট্রারের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর জাল করে তথ্য পাচারের অভিযোগে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোঃ আমজাদ হোসেনকে ডিনের দায়িত্ব থেকে অপসারণ, তদন্ত কমিটি গঠন ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক। শনিবার (০২ জানুয়ারি) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবিবিস্তারিত পড়ুন
উপকূলীয় চিংড়ি চাষে প্রযুক্তি ও স্বপ্নের মেলবন্ধন: টেকসই ও লাভজনক ভবিষ্যৎ

শরীফুল্লাহ কায়সার সুমন: সাগরের তীরে, নদী খালের ধার ঘেঁষে চলে এক নিরব ধ্বনির খেলা, চিংড়ির ঘেরের জলে মাখামাখি আলো এবং হালকা হাওয়ায় ভেসে আসে চাষির স্বপ্ন। এই স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষের জীবিকা। জলবায়ু পরিবর্তনের কঠোর বাস্তবতায় বিপর্যয় এড়াতে প্রযুক্তি এখন চাষির নতুন হাতিয়ার। মৎস্য অধিদপ্তর ও ঋঅঙ-এর সমন্বয়ে চালু ঈইঈজঋঅউ প্রকল্প সেই হাতিয়ারকে বাস্তবে রূপ দিচ্ছে। প্রকল্পের আওতায় খুলনা জেলার দাকোপ উপজেলার চিংড়ি চাষিরা অভিজ্ঞতা বিনিময়েরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় “বোরো” ধানের আবাদ: কৃষির নতুন সম্ভাবনার দ্বার

সাতক্ষীরা প্রতিনিধিঃ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষি জেলা সাতক্ষীরা, যেখানে এ বছর ব্যাপকভাবে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। কৃষকরা পুরোদমে শুরু করেছেন বোরো ধানের চাষ, যা তাদের জীবিকার প্রধান উৎস হিসেবে কাজ করছে। এ বছর জেলার প্রায় ৮০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। জেলার কৃষি বিভাগের কর্মকর্তাদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এই আবাদ থেকে ভালো ফলনের আশা করা হচ্ছে। সাতক্ষীরা জেলার কৃষকরা গত কয়েক বছর ধরে বোরোবিস্তারিত পড়ুন

