রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
অভিযোগ ফখরুলের
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে

দেশের বিভিন্ন এলাকা ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনি এলাকায় স্থানান্তর করে নিয়ে এসে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সঙ্গে দেখা করেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে কমিশনের সঙ্গে আলাপের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনি এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিতবিস্তারিত পড়ুন
তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। রোববার (১৮ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সাক্ষাৎকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। দলের অন্য সদস্যরা হলেন- নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শফিকুর রহমানের সঙ্গে নির্বাচনেরবিস্তারিত পড়ুন
সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিকেল পৌনে ৫টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামবিস্তারিত পড়ুন

