শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, প্রজ্ঞাপন জারি

সীমানাসংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আসন ২টি স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার দুটি আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত একটি মামলার কারণে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনবিস্তারিত পড়ুন
গণহত্যা সমর্থনের অভিযোগে চবি আইন বিভাগের শিক্ষক আটক

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও আওয়ামীপন্থী শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভকে আটক করেছে চাকসু প্রতিনিধিরা। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার পর আইন অনুষদ ভবন থেকে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। পরে চাকসু প্রতিনিধিরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে হস্তান্তর করেন। জানা যায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
পীর-সাকি পেলেন গানম্যান, জানা গেল রহস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রার্থীদের নিরাপত্তার অংশ হিসেবে সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান দিয়েছে। একইসঙ্গে মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ অরুণও পেয়েছেন গানম্যান। রাজনৈতিক ব্যক্তিদের আবেদন যাচাই-বাছাই শেষে গত বুধবার (৭ জানুয়ারি) এ তিনজনকে গানম্যান দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বিস্তারিত পড়ুন
নির্বাচনকালীন প্রশাসনের নিয়ন্ত্রণ কার হাতে?

ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের কর্মকান্ড নিয়ে বিতর্ক তৈরী হচ্ছে। একই ধরণের ঘটনার অভিযোগে দুই ধরণের সিদ্ধান্ত নিচ্ছে রির্টানিং অফিসাররা। নিজেদের পদোন্নতি ও গুরুত্বপুর্ণ জায়গায় পদায়ন নিশ্চিত করতে প্রভাবশালী একটি রাজনৈতিক দলের আস্থায় আসতে রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে। রাজনৈতিক দলের সভা-সমাবেশে যোগ দিচ্ছেন কেউ কেউ। দলীয় আনুগত্যে প্রমাণ করতে অফিসার্স ক্লাব ছাড়াও একটি রাজনৈতিক দলের অফিসেও যাতায়াত করছেন। সেখানে বসে দলটির মনোনিত প্রার্থীদের ভোটে জেতাতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নানাভাবে প্রভাবিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ওলামা দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) বিকালে শহরের নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা জেলা ওলামা দলের আয়োজনে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার এসপির সাথে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরার পুলিশ সুপারের সাথে ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর আগত শনিবার (১০ জানুয়ারী) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (বিপিএম), মোঃ আরেফিন জুয়েল, সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক (ওএসপি, পিএসসি, এডি), অধিনায়ক কাজী আশিকুর রহমান এর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন, ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
সাতক্ষীরার ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে মানবকল্যাণ সংস্থার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ধুলিহর জাহানাবাজে মানবকল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মানবকল্যাণ সংস্থার সদর থানার সভাপতি এস এম রবিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহরবিস্তারিত পড়ুন

