মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ
সাতক্ষীরা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে, আইবি পাটকেলঘাটা থানা কার্যালয়ে এক জরুরি বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পির সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার এমপি পদপ্রার্থী বিশিষ্ট আলেমেদীন পাটকেলঘাটা মহিলা মাদ্রাসার সুযোগ্য মুহাতামিম মাওলানা মোঃ রেজাউল করিম সাহেব। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা শেখ মাহমুদুল হাসান সাহেবের সঞ্চালনায় উক্ত জরুরি বৈঠকে দিক নির্দেশনা মুলকবিস্তারিত পড়ুন
ক্ষমতা নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ বক্তব্য দেন। এসময় কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমান বলেন, মা-বোনদের স্বাবলম্বী করা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, করাইলের সন্তানদের উন্নতবিস্তারিত পড়ুন
৬৩ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে মূলত পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যক্রম এবং এ–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এই সভায় প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন
জামায়াত আমিরসহ শীর্ষ ৭ নেতার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির ৭ প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পৃথক চিঠিতে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে আবেদন আসার পর এসব প্রার্থীদের ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেওয়া হয়েছে। জামায়াতের বাকি ছয়জন হলেন— নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানবিস্তারিত পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ জানুয়ারি)) বিকেলে গণভবনে তৈরি করা জাদুঘর পরিদর্শন করেন তিনি। জাদুঘরে থাকা জুলাই গণ-অভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। জাদুঘরে পরিদর্শনে প্রফেসর মুহাম্মদ ইউনূস ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন-পীড়ন, বিরোধীদের ওপর হামলা এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার চিত্রবিস্তারিত পড়ুন

