জানুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার

মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে ও সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মিজানুর রহমান শরীফ এর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
অভিবাসী বাঙালি মুসলিমদের উচ্ছেদ করা হচ্ছে: আসামের মুখ্যমন্ত্রী

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিমদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিতর্কের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, “রাজ্যে কেবল বাঙালি ভাষাভাষী মুসলিমদেরই উচ্ছেদ করা হচ্ছে, অন্য কেউ নন “ নির্বাচনের আগে এই বক্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “আসামে শুধু ‘মিয়া’দেরই উচ্ছেদ করা হয়। অসমীয়াদের কীভাবে উচ্ছেদ করাবিস্তারিত পড়ুন
গণভোট-সংসদ নির্বাচনের ফল একসঙ্গে হবে : ইসি সচিব

গণভোট ও সংসদ নির্বাচনের ফল একসঙ্গে হবে বলে জানিয়েছেন সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় ব্যালট পাঠানো হচ্ছে আজ থেকেই। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন একথা। ভোট গণনা বিষয়ে এক প্রশ্নেরবিস্তারিত পড়ুন
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সেনাসদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মতবিনিময় করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপালবিস্তারিত পড়ুন
তবে কি শেষ শৈত্যপ্রবাহ, যা জানাল আবহাওয়া অফিস

সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। ফলে শীতের অনুভূতি কমতে পারে এবং মানুষ সকালে তুলনামূলকভাবে উষ্ণ বোধ করবে। রবিবার আবহাওয়া অফিস এই পূর্বাভাস দিয়েছে। সোমবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারাদেশের আবহাওয়া। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল থেকেবিস্তারিত পড়ুন
আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টিতে মৃত্যু ৬১ জনের

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিপাতে তিনদিনে অন্তত মৃত্যু হয়েছে ৬১ জনের। এছাড়াও আহত হয়েছে শতাধিক। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ এবং একাধিক প্রদেশের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ বলেছেন, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৫টিতে ৬১ জন মারা গেছেন এবং ১১০ জন আহত হয়েছেন। এছাড়াও ৪৫৮টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং শত শত প্রাণী মারাবিস্তারিত পড়ুন
নবম পে-স্কেল: প্রাথমিক শিক্ষকদের কত বাড়বে বেতন?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেলের সুপারিশ গত ২১ জানুয়ারি (বুধবার) বেতন কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকায় উন্নীত করার পাশাপাশি সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার দেওয়া হয়েছে প্রস্তাব। সবচেয়ে বড় সুখবর অপেক্ষা করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য। প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কতটা? নতুন এই সুপারিশে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়াবিস্তারিত পড়ুন
সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালতের আদেশ বাস্তবায়ন না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন গ্রহণ করা হবে না শাস্তিমূলক ব্যবস্থা, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জারি করেন এই রুল। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে এই রুলের। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে অ্যাডভোকেট ইউনুছ আলীবিস্তারিত পড়ুন
তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলায় বিএনপির উপজেলা কার্যালয় ও জামায়াতে ইসলামীর একটি ইউনিয়ন কার্যালয়কে জরিমানা করা হয়েছে। কার্যালয়ের গেট নির্মাণ ও আলোকসজ্জা স্থাপনের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উভয় দলকে প্রাথমিক সতর্কতার পাশাপাশি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারীবিস্তারিত পড়ুন
সেতু, রাস্তা, শিক্ষা উন্নয়নে ধানের শীষে ভোট দিন: হাবিব

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কপোতাক্ষ নদীর ওপর একটি সেতু, উন্নত রাস্তাঘাট, স্কুল ও কলেজ। আমি যখন প্রথম নির্বাচনে অংশ নিই, তখন পায়ে হেঁটে ও গরুর গাড়িতে চলাচল করতে হতো। তখন থেকেই জনগণের দাবিগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, এবার নির্বাচিত হলে কপোতাক্ষ নদে কানাইদিয়া–কপিলমুনি সেতু নির্মাণসহ রাস্তাঘাট, স্কুল ও কলেজের উন্নয়নমূলক কাজবিস্তারিত পড়ুন

