জানুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পে-স্কেল নিয়ে বড় সুখবর; কাঠামো চূড়ান্ত, বাস্তবায়ন ধাপে ধাপে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতনকাঠামো কার্যকর করার কথা বলা হয়েছে। পুরো মাত্রায় বাস্তবায়ন হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। আগামী ২১ জানুয়ারি নতুন বেতনকাঠামো–সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ–এর কাছে জমা দেবে বেতন কমিশন। এরপর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশনবিস্তারিত পড়ুন
জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বিষয়ক জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর আপাতত স্থগিত করা হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও পঞ্চম এলডিসি সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বর্তমানে এই সফর না করার অনুরোধ জানানো হয়। এই সফরের নতুন কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, আগামী মাসে নির্বাচিত সরকার দায়িত্ববিস্তারিত পড়ুন
সাতক্ষীরার দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া

প্রকৃতিতে এখন শীতের শাসন। পাতাহীন রুক্ষ ডাল আর কুয়াশার ঘোমটা পরা ভোরে যখন সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, তখন সাতক্ষীরার দামারপোতা গ্রামের দশটি পরিবারে যেন আগাম বসন্তের বাতাস বয়ে গেল। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের বদান্যতায় এবং ‘প্রবীণ কল্যাণ সংস্থা’র আন্তরিক প্রচেষ্টায় অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে আর্থিক সহায়তার উপহার। শুক্রবার (১৬ জানুয়ারি) গ্রাম্য শিউলি ঝরা বিকেলের শেষে দামারপোতা গ্রামের রাজ্জাক মোল্লার আঙিনায় বসেছিল এক প্রীতি সম্মিলন। উপলক্ষÑঅসহায় মানুষের জন্যবিস্তারিত পড়ুন
‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে’

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’ তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, আমি তার জন্য বিভিন্ন প্রোগ্রামে যেতাম। তখন একটা কথা বলতাম, বেগম জিয়া ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন। কিন্তু বাংলাদেশ কি ভালো আছে? বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয়বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার পর পূর্বনির্ধারিত এই শোকসভা শুরু হয়। সভাস্থলে তারেক রহমানের আগমনের পর বিকাল ৩টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ শোকসভা শুরু হয়। শেষ হয় ৫টা ৩৯ মিনিটের দিকে। এতে শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন। এ শোকসভায় তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১

সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহি বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক রাকিবুল ইসলাম অপু (২১) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ইলিশপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিবুল ইসলাম অপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস কলারোয়ার ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই নসিমনের সাথে মুখোমুখিবিস্তারিত পড়ুন
স্বজনদের অভিযোগ পরিকল্পিত হ*ত্যা
যশোরের রাজগঞ্জে গাছে ঝুল*ন্ত কৃষকের ম*রদে*হ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলকার একটি মাঠের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ইউনিয়নের ইচানী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম শফিকুল ইসলাম (৫৫)। তিনি ইচানী মোড়লপাড়ার কেতাব উদ্দিন মোড়লের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ জানান- প্রাথমিকভাবে শফিকুল ইসলামের মৃত্যু, হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে স্বজনেরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্রে কথাসাহিত্যিক শরৎচন্দ্রকে স্মরণ

কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পরিণীতা নিয়ে পাঠচক্রের আয়োজন করেছে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের কালেক্টরেট পার্কে বছরের প্রথম পাঠচক্রটি অনুষ্ঠিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত এই পাঠচক্রটি তাকে উৎসর্গ করে উপন্যাসটির পাঠ ও আলোচনা করা হয়। আলোচনায় উপন্যাসে উঠে আসা প্রেম,আত্নমর্যাদা,সামাজিক শ্রেণিবিভাগ ও মানবিক মূল্যবোধ নিয়ে শরৎচন্দ্রের বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। পাঠচক্রে বন্ধুসভার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বর্তমান সমাজেরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় শ্রমিক দলের দোয়া মাহফিল

৩ বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।বিস্তারিত পড়ুন
দেবহাটার নোওয়াপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৪নং নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সখিপুর ইউনিয়নের-২ নং ওয়ার্ডের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীবিস্তারিত পড়ুন

