শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত, তাই ইসলামী আন্দোলনও জোট থেকে বেরিয়ে গেছে: গাজী আতাউর

জামায়াতে ইসলামী ইসলামের আদর্শ থেকে সরে যাওয়ায় তাদের নেতৃত্বাধীন রাজনৈতিক ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, “খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। অথচ ইসলামী আন্দোলন শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্যবিস্তারিত পড়ুন

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরান ঢাকা এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, “এখনও কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।” তিনি ওসমান হাদি হত্যায় জড়িতদেরসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত আইনেরবিস্তারিত পড়ুন

যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম: শফিকুল আলম

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মো. শফিকুল আলম। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রাঃ) এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় প্রেস সচিব আরও বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিংবিস্তারিত পড়ুন

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকার উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে, সেই বিদ্যুৎ প্ল্যান্টটি খোদ ভারত সরকারেরবিস্তারিত পড়ুন

উত্তরায় ভয়াবহ আগুনে নিহত ৬

‘হঠাৎ ঘুম ভেঙে দেখি চারদিকে ধোঁয়া আর ধোঁয়া’

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৬ জন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুনে পুড়ে যাওয়া ভবনের এক বাসিন্দার বয়ানে এবার উঠে এসেছে ঘটনার বিভৎসতার চিত্র। অগ্নিকুণ্ড থেকে কোনোভাবে প্রাণে বেঁচে ফেরা শিবলু গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এই দৃশ্য বর্ণনা করেছেন। তিনি ভবনটির চতুর্থ তলার বাসিন্দা। সেখানে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। ঘটনার বর্ণনায় শিবলু বলেন, যখন আগুনের ঘটনা ঘটে তখন আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে ওপর থেকেবিস্তারিত পড়ুন

এমপিওভুক্তি নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে কারো সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ অথবা কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানান। মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, এখানে ম্যানুয়ালি মূল্যায়নের কোনো সুযোগ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে গত ৭ জানুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করাবিস্তারিত পড়ুন

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তিনি। কিন্তু তার নামের সঙ্গে মিল রেখে আরও অনেকেই আইডি খুলেছেন। এরমধ্যে কোনটা সঠিক, তা নিয়ে বিভ্রান্তে পড়তে হয় অনেককে। এই পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে জাইমার সঠিক আইডির তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির মুখপাত্র এবং চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন এ তথ্য জানান।বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৫ জানুয়াারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের নিজ বাসভবন থেকে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ যমুনায় আসেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এর আগে, গত বছরেরবিস্তারিত পড়ুন

১১ দলের আসন সমঝোতা: ১৭৯ আসনে জামায়াত, ৩০ আসনে এনসিপি

নানা জল্পনা-কল্পনা শেষে ১১ দলীয় নির্বাচনী জোটের আসন ঘোষণা করলেও এখনও পর্যন্ত মীমাংসা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে অংশগ্রহণ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসনসংখ্যা ঘোষণা করেছে ১১ দলীয় জোট। তবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি। সংবাদ সম্মেলন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে এতগুলো দল মিলে এতবড় জোট গঠন হয়নি। আজকেরবিস্তারিত পড়ুন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করেছে। রুটিন অনুযায়ী বাংলা দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। আগামী ২০ মে পরীক্ষা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। রুটিনে বলা হয়েছে, ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনেরবিস্তারিত পড়ুন