শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শার্শায় ভারতীয় চোরাই মোবাইল ও প্রায় পাঁচ লাখ টাকাসহ আটক দুই

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও প্রায় পাঁচ লাখ টাকা নগদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ হোসেন। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেঁড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলীর দুই ছেলে আব্দুল হামিদ (৪৮) ও সিরাজুল ইসলাম (৩৯)। পুলিশবিস্তারিত পড়ুন

সভাপতি সোহাগ, সম্পাদক বাবু

জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলায় ১৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাইবার দল সাতক্ষীরা জেলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম মনিরুজ্জামান সোহাগ-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল বাবু। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন মোঃ শাহাজান, এবংবিস্তারিত পড়ুন

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন-অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ‘এমন একটিবিস্তারিত পড়ুন

পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২–দলীয় জোটের নেতারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তাঁরা বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে তারেক রহমান ১২–দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২–দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়েবিস্তারিত পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি বলেন, আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে। ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরে আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিতবিস্তারিত পড়ুন

বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এসব দেশের মানুষ আর মার্কিন ভিসা পাবেন না। বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। তারা বলেছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণের দিক দিয়ে এগিয়ে আছে তাদের আর ভিসা দেওয়া হবে না। ফক্স নিউজ ডিজিটাল প্রথম এই পদক্ষেপের সংবাদ প্রকাশ করে। এর ফলে বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্বোধন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইসলামি সমাজ কল্যান পরিষদের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে শেখ শামসুদ্দীন স্মৃতি মার্কেটে ইসলামী সমাজ কল্যান পরিষদের শুভ উদ্বোধন করা হয়। এমসয় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সাতক্ষীরা সরকারী কলেজের নির্বাচিত সাবেক জিএস প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ,হযরত আবু বকর সিদ্দিক রাঃ ইসলামীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম,ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুস সালাম,মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সবিস্তারিত পড়ুন

তদন্ত কমিশনের তথ্য

একাদশ জাতীয় নির্বাচনে ২১৩ কেন্দ্রে শতভাগ ভোট, সব যায় নৌকার বাক্সে

সবশেষ তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪) জাতীয় নির্বাচনের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের গঠিত তদন্ত কমিশন। প্রতিবেদনের তথ্য বলছে, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে সারাদেশে ২১৩টি ভোটকেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল। সেসব কেন্দ্রের শতভাগ ভোটই পড়েছিল নৌকা প্রতীকে। অন্য প্রতীকের কোনো প্রার্থী ১টিও ভোট পাননি। এই তিনটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি খতিয়ে দেখতে হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে প্রধান করে গঠিত তদন্ত কমিশন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টারবিস্তারিত পড়ুন

ইসলামী আন্দোলনের মুখপাত্র

৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, আমরা আশা করছিলাম মনোনয়নপত্র প্রত্যাহারের আগে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু গতকাল পর্যন্ত সেটি হয়নি। তবে ফেব্রুয়ারির ১২ তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। তবে কিছুটা সংশয় প্রকাশ করে তিনি বলেন, তিনশ আসনেই একটি দল প্রচার করছে (প্রচারণা চালাচ্ছে), জোটের পক্ষ থেকে তাদের দলের প্রার্থীকে চূড়ান্ত করা হয়ে গেছে। এসব মিথ্যাচার করলে তাদের সঙ্গে সামনে পথচলা কষ্টকরবিস্তারিত পড়ুন

বিএনপির ১৩ নেতার সব পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দীর্ঘ সময় দলের বাইরে থাকার পর অবশেষে বড় সুখবর পেলেন বিএনপির ১৩ জন নেতা। বুধবার (১৪ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে। নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলের হাইকমান্ড তাদের পুনরায় দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের ফলে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো এবং সিলেটবিস্তারিত পড়ুন