শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তালায় নাগরিক সভা: উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক এমপি হাবিবের

সাতক্ষীরার তালা সদর উন্নয়নে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানে শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, তালার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভা করার প্রস্তাবনার প্রতি তিনি সমর্থন ব্যক্তবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৪২৮৯: বহিষ্কার ৩

সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫’-এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। জেলার ৩২টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৪২৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে সার্বিক শৃঙ্খলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা পৌরসভার কুখরালী ফুটবল মাঠে পৌর ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আপোষহীনবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ব্যবসা প্রতিষ্ঠানে আগু*ন লেগে ২০ লাখ টাকার ক্ষতি

আগুন লেগে আনোয়ারুল ফারাজি নামে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৪ টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার মাছনা নতুন বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন। আগুনে দোকানের সবকিছু পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আনোয়ারুল। দোকানি বলছেন- শত্রুতা করে কেউ দোকানে আগুন দিয়েছে। তবে, ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা- বৈদ্যুতিক শর্ট সার্কিটবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

মেহেদী হাসান শিমুল: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৪ ও ৮ নং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে ও সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার সার্বিক ব্যবস্থাপনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয় ও সাবেক কাউন্সিলর যুবনেতা আইনুল ইসলাম নান্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সহ সমন্বয় ফরিদুজ্জামান ফরিদ, সাতক্ষীরা জেলা যুবদলেরবিস্তারিত পড়ুন

আসন্ন নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে : ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। ফাওজুল কবির বলেন, এ নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। কারণ, এ নির্বাচনে একটি গণভোট হচ্ছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে। উপদেষ্টা বলেন, এ নির্বাচনবিস্তারিত পড়ুন

সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেওবিস্তারিত পড়ুন

জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচন কোনো প্রভাব ফেলবে না : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রদলসহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেওয়া হয়নি। বিশেষ করে ছাত্রদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হয়েছে। তবে আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরেবিস্তারিত পড়ুন

জানুয়ারি জুড়েই থাকবে শৈত্যপ্রবাহ

মাঘ আসতে আরো কয়েকদিন বাকি রয়েছে। এরই মধ্যে দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। দেশের ২৪ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে, এমন তীব্র শীত অব্যাহত থাকবে পুরো জানুয়ারি মাস জুড়েই। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহবিস্তারিত পড়ুন

ব্যালট বাক্স নষ্ট বা ছিনিয়ে নিলে ভোট বন্ধ, নতুন তারিখে পুনঃভোট : ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালে কোনো কেন্দ্রে ব্যালট বাক্স নষ্ট, হারিয়ে যাওয়া বা জোরপূর্বক অপসারণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হবে। এমন পরিস্থিতিতে ওই কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না এবং নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করে পুনঃভোটগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিপত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারিবিস্তারিত পড়ুন