বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার কুখরালীতে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় কুখরালী ফুটবল মাঠে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে নির্বাচনী পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন

তালায় বিএনপির জনসভা

উন্নয়ন ও কৃষকের পক্ষে কাজের অঙ্গীকার ধানের শীষের প্রার্থী হাবিবের

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তিনি যখন প্রথম এ এলাকায় এসেছিলেন তখনকার বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। এখন বিএনপি ২০ গুণ শক্তিশালী। আজকের জনসভাই তার প্রমাণ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার নির্বাচনী এলাকায় সাতবার এসেছেন এবং এ অঞ্চলের উন্নয়নে কাজ করেছেন। আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল, যার মধ্যে পাঁচ বছর কারাভোগ করেছি। আমি নির্বাচিত হলে এ এলাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবতীকে ধ*র্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রে*প্তার-১

মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির ষোড়শী কন্যাকে একা পেয়ে ধর্ষণ ও ধর্ষণের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী দোবশীষ মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের পার্শ্ববর্তী এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেবাশীষ মন্ডলে সাতক্ষীরা সদরের কুলতিয়া গ্রামের ভোলানাথ মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা সদরের বুধহাটা ইউনিয়নের একটি গ্রামের ষোড়শী এক নারীকে বেশ কিছুদিন আগে বাড়িতে কেউ নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে : কাজী আলাউদ্দীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যা বলেন তাই করেন, সাতক্ষীরা উন্নয়নে তার নজর রয়েছে। এখানে একটি স্বাধীনতাবিরোধী দল বারবার আপনাদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে এলাকার উন্নয়নকে ব্যাহত করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

দিলেন উন্নয়ন ও সেবার আশ্বাস

সাতক্ষীরায় বাজারে ঘুরে ঘুরে ‘জনতার কথা শুনলেন’ লাঙ্গলের সাবেক এমপি আশু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ভোমরা ইউনিয়নের বিভিন্ন বাজারে বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের কথা শোনেন, মতবিনিময় করেন এবং উন্নয়ন ও সেবার আশ্বাস দেন। বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর, চৌবাড়িয়া এবং শাখরা বাজার এলাকায় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে লাঙ্গল প্রতীকের পক্ষেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা

সাতক্ষীরার ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ৮নং নম্বর ধুলিহর ইউনিয়নের বয়ারবাতানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ডের সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম। এসময় উপজেলার টিম সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুলিহর ইউনিয়নের জামায়াত ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়নের নায়েবে আমীরবিস্তারিত পড়ুন

সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদারে পারস্পরিক ঐকমত্য প্রকাশ করা হয়েছে। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর কনফারেন্স রুমে দুই দিনব্যাপী (২৬-২৭ জানুয়ারি) বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬ এর সফল সমাপ্তি হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হ*ত্যা, গ্রে*প্তার-১

সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামের প্লে শ্রেণীর পড়ুয়া সেহজাদ হোসেন রিয়ানকে অপহরণের পর নির্যাতন করে হত্যার পর লাশ পানিতে ফেলে গুম করার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ মোঃ আহাদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে তাকে সাতক্ষীরা সদরের রাজনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান সদর উপজেলার বল্লী ইউনিয়নের বাউলডাঙা (মুচড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সে মুকুন্দপুর গ্রামের নানার বাড়িতে থাকে। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানারবিস্তারিত পড়ুন

সমর্থকদের বিপদে ফেলে রেখে পালিয়েছে হাসিনা: মির্জা ফখরুল

দেশে শান্তি ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে শান্তি নিয়ে আসার চেষ্টা করব, এটাই এখন দরকার। অন্যান্য বার এই এলাকায় নৌকা আর ধানের শীষ মার্কা নিয়ে ছুটোছুটি করতে হয়েছে। এবার নৌকা নেই, পালিয়েছে। শেখ হাসিনা তাদের সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সংখ্যালঘুদের আশ্বস্ত করেবিস্তারিত পড়ুন

পাসপোর্ট-ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. ইউনূস

জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমাদের সব জিনিস জাল। বহুদেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা।’ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘বহুদেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করেবিস্তারিত পড়ুন