বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, মার্চ ১৫, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা ডা. জাহেদ

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী তাকে নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রোববার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। পরে ২৪ ফেব্রুয়ারি তাদের দায়িত্ব বণ্টন করা হয়।বিস্তারিত পড়ুন

সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ৫ হাজার টাকা ঈদ উপহার

দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য সিটি কর্পোরেশনসমূহের প্রশাসক উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন

দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট: থানায় অভিযোগ

দেবহাটার পারুলিয়ায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠান “ইছামতী হ্যাচারী” তে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী খেজুরবাড়ীয়া গ্রামের আবুল কাশেমের ছেলে সামছুর রহমান বাদি হয়ে মাঝ পারুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহীম খলিল (৩৫) ও ইসমাইল হোসেন (৩০), মৃত জিয়াদ আলীর ছেলে নজরুল ইসলাম (৬০) ও নজরুল ইসলামের স্ত্রী তাছলিমা বেগম (৫৭) এর নামে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী বলেন, গত ২০/০১/২০২০ ইং তারিখে মাঝ পারুলিয়া গ্রামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যদের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

স্বদেশ সাতক্ষীরা এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগীতায় বাস্তবায়িত ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী যুবক এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্টির সক্ষমতা বৃদ্ধি করা’’ প্রকল্পটি দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল এফেয়ার্স কানাডা –এর অর্থায়নে মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী যুবক ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠিকে ক্ষমতায়িত করার লক্ষ্যে সুনিদিষ্ট কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ,২০২৬ তারিখে ২ টার সময় জেলা আইনজীবি ভবনের তৃতীয়র্ তলায় মানবাধিকারবিস্তারিত পড়ুন

সংবাদ সম্মেলনে অভিযোগ

দেবহাটায় নিলামে খরিদকৃত সম্পত্তি বিক্রি করলেন ভারতীয় নাগরিক

নিলামে খরিদকৃত সম্পত্তি বিক্রি করলেন ভারতীয় নাগরিক। এমনই অভিযোগ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করলেন শংকর কুমার ঘোষ (৫২)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত অজিত কুমার ঘোঘের ছেলে। তিনি বলেন, আমার বড় দাদা স্বপন কুমার ঘোষ (৬১) ১৯৮৯ সালে স্ত্রীসহ অবৈধ পথে ভারতে চলে যান। বর্তমানে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার দক্ষিণ আখড়াখোলা গ্রামের বাসিন্দা। তার ভারতীয় ভোটার নম্বর জেএইসএন ২৬৭৩২০০. ক্রমিক নম্বর ২১৫. নির্বাচন তালিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘কাউন্টার ট্রাফিকিং ইন পারসন’ (সিটিআইপি) অ্যাক্টিভিস্টদের দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নাধীন ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিটিআইপি সদস্য আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়নবিস্তারিত পড়ুন

শ্যামনগরে লবণাক্ততার কষ্টে থাকা গ্রামে মানবিক উদ্যোগে মিলল পানির ট্যাংক

রমজান মাসের ২৪টা দিন কেটে গেলেও লোনা পানির সঙ্গে লড়াই করেই দিন কাটাতে হয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিণাগাড়ি গ্রামের মানুষের। পুরো গ্রামজুড়ে কেবল লবণাক্ত পানি যা দিয়ে রান্না, ওজু, গোসল এমনকি থালা–বাসন ধোয়ার কাজও করা যায় না। নিরাপদ মিষ্টি পানির তীব্র সংকটে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। হরিণাগাড়ি গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের বেদনাহত স্ত্রী আমেনা পারভীন (২৬) বলেন, লোনা পানির সঙ্গে সংসার তো দূরের কথা, জীবনই চলে না। খাওয়া যায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা”এই প্রতিপাদকে সামনে নিয়ে ভোক্তা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিআরবি সাতক্ষীরা জেলার সভাপতি গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে বক্তব্যবিস্তারিত পড়ুন

পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী পয়লা বৈশাখে (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন— কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টার আলোচনায় সংসদের খরচ ৮২ কোটি টাকা!

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ এই আলোচনায় সংসদের খরচ হতে পারে ৮১ কোটি ৭০ লাখ টাকা। এই খরচে সংসদ সদস্যদের পারিশ্রমিক, কর্মকর্তাদের বেতন-ভাতা, বিল-ভাড়া, বিদ্যুৎ, পানি, নিরাপত্তা ও অন্যান্য পরিচালন‌ ব্যয় অন্তর্ভুক্ত থাকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট অনুযায়ী, ১১তম সংসদের প্রথম ২২ অধিবেশনের (জানুয়ারি ২০১৯ থেকে এপ্রিল ২০২৩ পর্যন্ত) পর্যালোচনায় দেখা যায়, সংসদীয় কার্যক্রমে প্রতি মিনিটে ব্যয় হয় গড়েবিস্তারিত পড়ুন