শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি

পদ্মায় ফেরিঘাটে দুর্ঘটনায় ঝরে গেছে ২৬টি প্রাণ। এ দুর্ঘটনা নিয়ে প্রশ্নের শেষ নেই। পন্টুন থেকে গাড়িটি হঠাৎ কেন নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে গেল এ নিয়ে প্রশ্ন সবার মনে। তবে এসব প্রশ্নের মধ্যে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে চালক নিজেই বাসটি চালাচ্ছিলেন। তার মরদেহও উদ্ধার হয়েছে। নিহত বাসচালকের নাম আরমান খান (৩১)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দির পশ্চিম খালখুলা গ্রামের আরব খানের ছেলে। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরির অপেক্ষায় থাকা সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহীবিস্তারিত পড়ুন
ওয়াইসি-আজমল ঘনিষ্ঠতায় আসামের রাজনীতিতে নতুন সমীকরণ

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিনদ্দিন ওয়াইসি এবং বদরুদ্দিন আজমল–এর মধ্যে নতুন করে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত মিলছে আসামের রাজনীতিতে। বৃহস্পতিবার (২৬ মার্চ) হায়দরাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এ জল্পনা আরও জোরালো হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই দলের মধ্যে সরাসরি জোট না হলেও পারস্পরিক সমর্থনের একটি সমীকরণ তৈরি হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সূত্র জানায়, আজমলের ছেলে এবং প্রাক্তন বিধায়ক আব্দুর রহমান আজমল বৃহস্পতিবার হায়দরাবাদে ওয়াইসির বাসভবনে গিয়েবিস্তারিত পড়ুন
ট্রাম্পের যে ঘোষণায় হঠাৎ কমলো তেলের দাম

ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হঠাৎ এ ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। খবর আল জাজিরার। বৃহস্পতিবার তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে শুক্রবার (২৭ মার্চ) দাম কিছুটা কমলেও তা আগের দিনের সেই বড় উল্লম্ফনকে পুরোপুরি কমিয়ে আনতে পারেনি। ইরান যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে; এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই আজ তেলের বাজারে এ পরিস্থিতি দেখা গেছে। শুক্রবার রাত আড়াইটায়বিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতি দত্ত চাকমা (৪৫) গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা মৃত বর্ণনাতীত চাকমার ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।বিস্তারিত পড়ুন
জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ওনার্স অ্যাসোসিয়েশনের

জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এছাড়া শনিবার (২৮ মার্চ) থেকেই জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা সংগঠনটির। শুক্রবার (২৭ মার্চ) মালিক সমিতি এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত। সাধারণ মানুষকে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েবিস্তারিত পড়ুন
আবাসিক ভবনের নিচে মিললো ২৫ হাজার লিটার তেলের ট্যাংক, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচ তলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাতে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাঁচ তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংকবিস্তারিত পড়ুন
ঢাকা ও দিল্লির খোলামেলা আলোচনা দরকার: হাইকমিশনার

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের কঠিন ও স্পর্শকাতর বিষয়গুলো আর এড়িয়ে না গিয়ে খোলামেলা এবং আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ মার্চ) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য বণ্টনের মতো বিষয়গুলোতে বাস্তবসম্মত গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদের এমন সম্পর্ক গড়েবিস্তারিত পড়ুন
জনগণের বাইরে চিন্তা করলেই পতিত সরকারের মতো পরিণতি হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সতর্ক করে বলেছেন, রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা যদি জনগণের প্রত্যাশা ও চিন্তা থেকে বিচ্যুত হন, তবে তাদের পরিণতিও বিগত পতিত স্বৈরাচারী সরকারের মতো হবে। তিনি বর্তমান সরকারকে ইতিহাসের শিক্ষাগুলো পাথেয় করে পথ চলার আহ্বান জানান। তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থন ও সংহতি কথা জানান। বৈঠকে মহাসচিব নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন। আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক ইস্যুও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্রবিস্তারিত পড়ুন
শার্শায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাংচুর ও নগদ টাকা লুট

যশোরের শার্শায় চাঁদার টাকা না পেয়ে কামাল হোসেন(২৭) নামে এক রড সিমেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখমসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই দফায় উপজেলার গোগা বাজারে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। আহত ব্যবসায়ী কামাল হোসেন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় তার বৃদ্ধ পিতাও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়বিস্তারিত পড়ুন

