মার্চ, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
খামেনি মারা গেলেও কীভাবে প্রাণে রক্ষা পান মোজতবা, গোপন অডিও ফাঁস

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে গেছেন কারণ হামলার কয়েক মিনিট আগে তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। দ্য টেলিগ্রাফ পত্রিকার হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে এই বিবরণ জানা গেছে। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩২ মিনিটে ইসরায়েলের ব্লু স্প্যারো ব্যালিস্টিক মিসাইল খামেনির বাসভবনে আঘাত করে। ঠিক সেই মুহূর্তে মোজতবা ‘কিছু একটা করতে’ বাগানে ছিলেন। আলি খামেনির দফতরের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনির একটি বক্তব্যের রেকর্ডিং ফাঁস হয়েছে। ১২ মার্চ তেহরানেরবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য ধরে শুনছেন, কিছু চাপিয়ে দিচ্ছেন না : আশিক চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমান সবার কথা ধৈর্য ধরে শুনছেন, তিনি কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। আশিক চৌধুরী লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমার পূর্বে কাজ করার অভিজ্ঞতা নেই। কিন্তু গত এক মাসে অনেকগুলো আন্তঃমন্ত্রণালয়বিস্তারিত পড়ুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল যেসব দেশ

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার ১৬তম দিনে বিশ্ব তেলের বাজারের ভূ-রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’। ইরান এই জলপথটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বন্ধ ঘোষণা করলেও, নির্দিষ্ট কিছু দেশের জন্য ‘সেফ প্যাসেজ’ বা নিরাপদ যাতায়াতের বিশেষ সুযোগ দিচ্ছে। তবে এই সংকটের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে স্থিতিশীল রয়েছে। যাদের নিরাপদ পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে : পাকিস্তান : রোববার পাকিস্তানের পতাকাবাহী ‘করাচি’ নামক আফরাম্যাক্স ট্যাঙ্কার সফলভাবে প্রণালিটিবিস্তারিত পড়ুন
মার্কিনিদের মধ্যে বেড়েছে ইহুদিবিদ্বেষ

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিনিদের মধ্যে ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ডেমোক্র্যাট ও স্বতন্ত্র (ইন্ডিপেনডেন্ট) ভোটারদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়ার কারণেই এই পরিবর্তন ঘটেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। যুক্তরাষ্ট্রের একটি নতুন জাতীয় জরিপে এ তথ্য উঠে এসেছে। এনবিসি নিউজের পরিচালিত এই জরিপটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন গাজায় দুই বছর ধরে নেতানিয়াহু সরকারের আগ্রাসনের পর ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইল সমর্থন একটি বিতর্কিত ইস্যুতে পরিণত হয়েছে। ফেব্রুয়ারি ২৭ থেকে মার্চ ২-এরবিস্তারিত পড়ুন
নারীর সঙ্গে ইউএনওর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড়

নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে ঘিরে একটি কথিত অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে কেন্দ্র করে হাতিয়াজুড়ে কৌতূহল, আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ইউএনওকে ঘিরে কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে বলে দাবি করছেন নেটিজেনদের একটি অংশ। ভিডিওটি দ্রুত বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়লে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচনে জয়ী হওয়ার পর রাশেদ খানকে নিয়ে যা বললেন নুর

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করা রাশেদ খান যদি আবার পরিষদে যোগ দিতে চান, তাহলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, ‘রাশেদ খান যদি গণঅধিকার পরিষদে আসতে চায় আমরা ওয়েলকাম করব। কারণ রাশেদ খান আজকে যে জায়গায় এসেছে, তার পেছনেবিস্তারিত পড়ুন
বসিলা ঘাটে লঞ্চ চলাচল শুরু

বসিলা-সদরঘাট-শরীয়তপুর নৌপথে চলাচলকারী এমভি ইমাম হাসান-৫ লঞ্চ মাত্র চারজন যাত্রী নিয়ে বসিলা ঘাট থেকে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টায় লঞ্চটি শরীয়তপুরের ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটির দায়িত্বে থাকা হাসান আহমেদ গণমাধ্যমকে বলেন, মাত্র চারজন যাত্রী নিয়েই আমরা রওনা দিয়েছি। তবে সদরঘাটে পৌঁছালে আরও যাত্রী পাওয়া যেতে পারে। তিনি আরও জানান, আজই এই রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। পর্যাপ্ত প্রচারণা না থাকায় যাত্রী কম হয়েছে। যদি আগে থেকেবিস্তারিত পড়ুন
ইরান যুদ্ধ ‘শিগগির’ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান ইসরায়েল-মার্কিন যুদ্ধ এই সপ্তাহে শেষ না হলেও ‘খুব শিগগির’ শেষ হবে। যুদ্ধ বন্ধে খুব ‘বেশি সময় লাগবে না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ মার্চ) ট্রাম্প বলেন, এই যুদ্ধ শেষ হলে বিশ্ব আরও নিরাপদ হবে। খুব শিগ্গিরই এটি শেষ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি মনে করেন, এমন পদক্ষেপ নেওয়া তার দায়িত্ব ছিল। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে পারমাণবিক যুদ্ধ শুরুবিস্তারিত পড়ুন
চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

দীর্ঘ ১৯ বছর পর অবশেষে চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের আদেশ প্রত্যাহার করেছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত ১২৩ সার্জেন্ট এবং ২০৭ সাব-ইন্সপেক্টরের (নিরস্ত্র) নিয়োগ ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। দীর্ঘদিন পর সেই আদেশ প্রত্যাহার করে নির্বাচিতদের সরকারিবিস্তারিত পড়ুন
‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’

জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি বেশ রসিক মানুষ। রসিকতা ও সহজ-সরল কথাবার্তার জন্য বরাবরই পরিচিত তিনি। স্বভাবসুলভ এই রসিকতার ব্যাপারটি তিনি তুলে ধরছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তা দিয়ে তিনি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করে অনুরাগীদের কাছ থেকে প্রশংসাও কুড়াচ্ছেন। গত ১৬ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি মজার পোস্ট শেয়ার করেন কুদ্দুস বয়াতি। পোস্টে দেখা যায়, তিনি ফুটপাতে বসে নতুন টাকার ‘ব্যবসা’ করছেন। ছবির ক্যাপশনে রসিকতা করে কুদ্দুস বয়াতি লেখেন, ‘ফেইসবুক ইনকামে লালবিস্তারিত পড়ুন

