সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতির মধ্যদিয়ে সাতক্ষীরা শিশু হাসপাতালে ৬ পদে প্রার্থী চূড়ান্ত!

অনিয়ম- দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনুদান নিয়ে ডাঃ এম আর খান শিশু হাসপাতালে ৬টি পদে নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নিয়োগ বোর্ড। গতাকাল ১৬ মাচর্ প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা যায় বিগত প্রথম ও তৃতীয় নিয়োগে চূড়ান্ত তালিকায় ৬ জনের মধ্যে ৬ জনই একই ব্যক্তি। আর দ্বিতীয় ও তৃতীয় নিয়োগে ৬ জনের মধ্যে ৫জনই একই ব্যক্তি। ফলে নিয়োগটি ছিল একটি সাজানো নাটক মঞ্চস্থ করা বলে অভিযোগ উঠেছে। বিতর্ক সৃষ্টি হয় প্রশাসনিক পদ নিয়ে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির ইফতার সম্মিলনী

কলারোয়া ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির উদ্যোগে ইফতার সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়। সোমবার (১৬ মার্চ) বিকালে একাডেমির হলরুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সাতক্ষীরার শ্যামনগরে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া-র আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নারকেলতলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে সরকারি তহবিলের চেক প্রদান

সাতক্ষীরার নারকেলতলা ট্রাক-ট্যাংকলরী –ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ের পক্ষ থেকে মৃত্যুকালিন সরকারি কল্যাণ তহবিলের চেক প্রদান। সোমবার (১৬ই মার্চ) দুপুর ২টার সময় শ্রমিক ইউনিয়নের পক্ষে এই চেক হস্তান্তর করা হয়। সাতক্ষীরা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ মমিন ড্রাইভার গতো ৪ মাস আাগে ফরিদপুর-ভাঙ্গায় রোড এক্সিডেন্টে মারা যায়। সদরের বেতলা গ্রামের মমিন(৩৭) ড্রাইভার দীর্ঘদিন সুনামের সাথে ট্রাক চালিয়ে জীবির্কা নির্বাহ করতো। এক্সিডেন্টে হঠাৎ তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ে। সাতক্ষীরা ট্রাক-ট্যাংকলরী শ্রমিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এখন আইনজীবী, যোগ দিলেন জজ কোর্টে

সাতক্ষীরার তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এবার আইন পেশায় যুক্ত হয়েছেন। দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবার তিনি আইনজীবী হিসেবে নতুন পথচলা শুরু করলেন। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সাতক্ষীরা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বারবিস্তারিত পড়ুন

তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরার তালায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (রবিবার ১৫ মার্চ) বিকেলে তালা শিল্পকলা একাডেমির হলরুমে তালা থানা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. রিপন ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালাবিস্তারিত পড়ুন

নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় বিশেষ শিশুদের মুখে ঈদের হাসি ফুটিয়েছে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র রমজানের শেষ প্রান্তে এসে সমাজের অবহেলিত এই শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই প্রতিবছরের ন্যায় এই আয়োজন করে সংস্থাটি। মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর ৮ নং ওয়ার্ড এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ৮নং ওয়ার্ডের বাজার কোলকাতার হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী ও আইনজীবী ওয়ার্ডের সভাপতি এড. হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং ৮ নং ওয়ার্ড জামায়াতের আমীর শেখ আব্দুল গফুর এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান প্রক্তা হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কলারোয়ার ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) কলারোয়ায় অবস্থিত জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আনন্দে শরিক করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ অহম্মাদ আলী। এ সময় তিনি কলারোয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আয়োজনে দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ রমজান (১৬ মার্চ) বিকালে সদর উপজেলা জামায়াতের আগরদাড়ি অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুলবিস্তারিত পড়ুন