রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কলারোয়ার ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) কলারোয়ায় অবস্থিত জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আনন্দে শরিক করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ অহম্মাদ আলী।

এ সময় তিনি কলারোয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও অসহায় মানুষের মাঝে পাঞ্জাবি-পাজামাসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তার এই ব্যক্তিগত উদ্যোগ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দচিত্তে তা গ্রহণ করেন এবং এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য অধ্যক্ষ মাওলানা মোঃ অহম্মাদ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত অনেকে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ