রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সাতক্ষীরার শ্যামনগরে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া-র আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা এবং উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বাবলুর রহমান, আশেকুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, মশিউর রহমান সুইট, খালেকুজ্জামান টুকু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান নাজমুল, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কলেজ ছাত্রদলের সহসভাপতি তামিম, উপজেলা ছাত্রদল নেতা শরীফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা ফরিদ, যুবদল নেতা মিজান এবং জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তৌফাজ্জেল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা।

অনুষ্ঠানে দেশ, জাতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে উপস্থিত নেতাকর্মীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু