মার্চ, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন। এছাড়া জাতীয় সংসদের অধিবেশনের দর্শক সারিতে উপস্থিতবিস্তারিত পড়ুন
দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। দেড় দশক এ দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন
চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, শিক্ষক-সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সব শ্রেণি-পেশার মানুষ, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সবার সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি গভীরবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন টেবিল চাপড়ে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারদলীয় সংসদ সদস্যরা হাসিমুখে রাষ্ট্রপতির বক্তব্যের শুরুতেই অভিনন্দন জানান। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনই এই চিত্র দেখা গেছে। বিএনপির নেতারা রাষ্ট্রপতির ভাষণে সরকারের দুই-তৃতীয়াংশ গঠন সংক্রান্ত সাফল্যকে স্বাগত জানান এবং সংসদে স্বাচ্ছন্দ ও আন্তরিক মনোভাববিস্তারিত পড়ুন
এই রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সরকারি দলকে অনুরোধ জানিয়েছিলাম, স্পিকারকেও অনুরোধ করেছিলাম- রাষ্ট্রপতিকে যেন ভাষণ দিতে না দেওয়া হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেননি। তাই আমরা ক্ষুব্ধ হয়ে বের হয়ে এসেছি। আগামীতে এই সংসদে কোনো অন্যায় মেনে নেবো না। আমরা জনগণের স্বার্থ ও অধিকারের পক্ষে লড়াই করে যাবো। তিনি বলেন, এই রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি, অস্বীকার করেছি। গত দেড় বছর থেকে আমরা দফায়বিস্তারিত পড়ুন
খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের শুরুতেই বর্তমান রাষ্ট্রপতি বা স্পিকারের (প্রেক্ষাপট অনুযায়ী) পক্ষ থেকে এ শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। শোকপ্রস্তাব উত্থাপনকালে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর আমরা হারিয়েছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্রবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সময় ওয়াক আউট করেন তারা। এর আগে, ১১ দলীয় নির্বাচনি জোটের সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন ও বিক্ষোভ করেন। এসময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন। এসময় রাষ্ট্রপতি সংসদে ভাষণ শুরুবিস্তারিত পড়ুন
সংসদে রাষ্ট্রপতির ভাষণের আগে বিরোধী দলের হট্টগোল, প্ল্যাকার্ড প্রদর্শন

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর বক্তব্য শুরুর আগ মুহূর্তে বিরোধী জোটের সদস্যদের হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার ঘোষণা দিলে জামায়াত জোটের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। এ সময় তারা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড তুলে ধরেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল ‘জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা বন্ধ করো’ এবং ‘জুলাইয়েরবিস্তারিত পড়ুন
মন্ত্রী হলেন আহমেদ আযম খান

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসনে স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার কায়সার কামাল। তাদেরকে শপথবিস্তারিত পড়ুন
দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

স্পিকারের চেয়ার শূন্য রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি শুরু হয়েছে। শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারেক রহমান বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ। এসময় তিনি পাঁচ বারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতিত্ব করার প্রস্তাব রাখেন। এসময় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান। বিরোধী দলেরবিস্তারিত পড়ুন

