মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিবেশনের বক্তব্যে জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। অধিবেশনের সভাপতি জানান, তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই দায়িত্বপালনে সম্মত আছেন বলেবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার নাম প্রস্তাব করা হয়। পরে সংসদ সদস্যরা এই প্রস্তাবে সমর্থন করেন। এর আগে এদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করা হয়। ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ৭২বিস্তারিত পড়ুন

এবারের নির্বাচন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক : সংসদ সভাপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন সংসদ সভাপতি ও বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতেই খন্দকার মোশাররফ হোসেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী ভাষাশহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণ দীর্ঘদিন পর ভোটবিস্তারিত পড়ুন

হাজারো গুণগ্রাহীর উপস্থিতিতে জামায়াত নেতার দাফন সম্পন্ন

হাজারো গুণগ্রাহীর উপস্থিতিতে জামায়াত নেতা আল মুজাহিদের দাফন সম্পন্ন। বুধবার(১১ই মার্চ) বাদ যোহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সদর পূর্ব থানা শাখার সাবেক সেক্রেটারি, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক অর্থ সম্পাদক, বর্তমান ১৪ নং ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি, স্থানীয় মাদ্রাসার সহকারী শিক্ষক এবং সাতক্ষীরার স্বনামধন্য ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকার ফিংড়ি ইউনিয়ন প্রতিনিধ আল-মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। দাফন পূর্ববর্তী জানাজা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সাতক্ষীরা-২ [সদর এবং দেবহাটা] আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুলবিস্তারিত পড়ুন

ভিক্ষা চাওয়ায় প্রতিবন্ধী ভিক্ষুককে পিঠিয়ে জখম করলো এসআইয়ের পাষন্ড স্বামী

বাড়িতে গিয়ে ভিক্ষা চাওয়ায় প্রতিবন্ধী ভিক্ষুককে পিঠিয়ে জখম করলো এসআইয়ের পাষন্ড স্বামী চাকরিচুত্য বিজিবি সদস্য নাছির। ঘটনাটি ১১ মার্চ সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা পৌরসভার রসুলপুর পূর্বপাড়া এলাকায়। মারধরের স্বীকার প্রতিবন্ধী ভিক্ষুকের নাম আবু মুছা (২৩)। সে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত আঃ হামিদের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে রসুলপুর পূর্ব পাড়ায় ভিক্ষা করার উদ্দেশ্যে নাছিরের রসুলপুর পূর্বপাড়াস্হ বাড়ির ভিতের যাইয়াবিস্তারিত পড়ুন

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে–বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শ দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন—এ বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।বিস্তারিত পড়ুন

অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে মঙ্গলবার (১০ মার্চ) একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্তবিস্তারিত পড়ুন

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে। প্রথম দিনে ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। এই অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি ‘বিশেষ কমিটি’ গঠন করা হবে। এই কমিটি নির্ধারণ করবে কোন অধ্যাদেশগুলো বহাল থাকবে আর কোনগুলো ল্যাপস (বাতিল) হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াতের নায়েবে আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর।’ বুধবার জামায়াতের পার্লামেন্টারি বোর্ডেরবিস্তারিত পড়ুন

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোটের কোনো ব্যবস্থা রাখা হবে না। এ সময় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আট দিন আনসার সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন