মার্চ, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরার কেন্দ্রীয় কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুট

সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরায় অবস্থিত ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালীমন্দিরে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মন্দিরের প্রাচীর টপকে ঢুকে একাধিক মন্দিরের তালা ভেঙে প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন (৫৮) সাতক্ষীরা সদর থানায় দায়ের করা এজাহারে জানান, গত মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে কেন্দ্রীয় মন্দিরের সেবাইত রমা দেবনাথবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে মোজাহিদুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদুল ইসলাম নেংগী গ্রামের ইটভাটা শ্রমিক শহীদ গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশু মোজাহিদুল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্না শেষ করে বাড়ির পাশের পুকুরে হাঁড়ি-পাতিল পরিষ্কার করতে গেলে শিশুটি পানিতে ভাসতে দেখতে পান। পরেবিস্তারিত পড়ুন
মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিওবার্তা নেতানিয়াহুর

মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওবার্তা দিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধ করতে তাদের প্রচুর অর্থ লাগবে। এ জন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান। নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু এ ক্ষেত্রে বড় বিষয়- যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ। ভিডিওবার্তায় তিনি বলেন, এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল (ইসরাইলিবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে লিয়ান হুয়ান হু নামক আরও একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার মধ্যে গত ১১ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ডিজেলবাহী জাহাজের আগমন। বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ট্যাংকারটি বন্দরে পৌঁছানোর পর ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই জ্বালানি খালাস প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর আগে গত সোমবার ২৭বিস্তারিত পড়ুন
বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় ভারত ও চীন যৌথভাবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সোমবার পৃথক বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রদূতরা এই ইতিবাচক অবস্থানের কথা জানান। সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সংবাদমাধ্যমকে বলেন, জ্বালানি সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি উত্তরণে চীন বাংলাদেশকে প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন
মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এলাকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবারবিস্তারিত পড়ুন
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, কারণ জানালো ইসরায়েল

ইসরায়েলে চালানো সাম্প্রতিক হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশেই গুচ্ছবোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত আইডিএফের এক বিশেষ মূল্যায়নে বলা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। আইডিএফের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিশেষ ওয়ারহেডগুলো লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র সাব-মিউনিশনে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র বোমায় কয়েক কেজি করেবিস্তারিত পড়ুন
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পুতিন-পেজেশকিয়ান ফোনালাপ, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, দুই নেতার আলোচনায় মধ্যপ্রাচ্যে চলমান ‘ইসরায়েল-যুক্তরাষ্ট্র আগ্রাসন’ এবং আঞ্চলিক সংকট নিরসনের বিষয়টি প্রাধান্য পেয়েছে। মঙ্গলবারের এই ফোনালাপে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্রেমলিন জানিয়েছে, ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে দুই নেতাবিস্তারিত পড়ুন
ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

ইরান ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে নানামুখী আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন উপদেষ্টা তাকে এই যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় তারা এই তাগিদ দিচ্ছেন। উপদেষ্টাদের মতে, ইরানের বিরুদ্ধে এই অভিযানের প্রাথমিক ও মূল উদ্দেশ্যগুলো ইতিমধ্যে অর্জিত হয়েছে। তাই সংঘাত আর দীর্ঘায়িতবিস্তারিত পড়ুন
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, চরম পরিণতির হুমকি ট্রাম্পের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে ইরান ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে বলে তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এর আগে গোয়েন্দা প্রতিবেদনে তেহরানের মাইন বসানোর প্রস্তুতির কথা জানানো হলেও, নতুন তথ্যে দাবি করা হয়েছে যে স্থাপনের কাজ শুরু হয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দুজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক দিনে ইরানি বাহিনী অন্তত কয়েক ডজন মাইন স্থাপন করেছে। তবে তাদের হাতে থাকা মাইন স্থাপনকারী ছোট জাহাজগুলোর মাত্র ২০ শতাংশবিস্তারিত পড়ুন

