মার্চ, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিরল বিমান ধ্বংস করল ইরান

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি বিরল ও অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন বিমান বিধ্বস্ত হয়েছে। সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হামলায় বিমানটি বিধ্বস্ত হয়। রোববার (২৯ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হামলার ফলে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে শুক্রবার ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।বিস্তারিত পড়ুন
এবার লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের এলার্ট জারি

এবার লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন সতর্কতা জারি করেছে। অঞ্চলটিতে জাহাজ চলাচল নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে। মিশনটি জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে ইরানের প্রতি সমর্থন বৃদ্ধির প্রেক্ষাপটে পরিস্থিতি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। রোববার (২৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে মিশন জানিয়েছে, তারা বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হালনাগাদ নির্দেশনা প্রকাশ করেছে। এতে জাহাজগুলোকে নিবন্ধন করতে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে সহায়তা নেওয়ারবিস্তারিত পড়ুন
জ্বালানি সংকট ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ কমাতে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে। বাংলাদেশ সরকার সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমাতে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং এই খাতে দৈনিক প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং যুদ্ধের প্রভাবে সৃষ্ট এই সংকট মোকাবিলায় কোনো দেশ ভর্তুকি দিচ্ছে, আবার কোনো দেশ কর ছাড় বা বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে।বিস্তারিত পড়ুন
নবীন ফ্যাশনের অফারের কারণে বিশৃঙ্খলা তৈরি হয় : আদালতকে ওসি

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে ‘নবীন ফ্যাশন’-এর আকর্ষণীয় অফারকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আদালতে ব্যাখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি মোলাম মর্তুজা। তিনি জানিয়েছেন, আকর্ষণীয় অফারকে কেন্দ্র হঠাৎ অতিরিক্ত ভিড় ও বাইকারদের চাপের কারণেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার (২৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজিরহয়ে তিনি এ ব্যাখা দেন। একইসঙ্গে তিনি আদালতকে বলেন, ‘আদালত যদি মনে করে পুলিশের কোনো ভুল ছিল, তাহলে আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টায় সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডক্টরস প্রিমিয়ার লিগ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামের এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কালিগঞ্জ উপজেলার গণপতি বিলে নিজ মাছের ঘেরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে। পরিবারের সদস্যদের বরাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান,দুপুরে ডা. মুজিব-রুবি হাইস্কুলের সামনে অবস্থিত নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন অলিউল। এসময় মোটরের বৈদ্যুতিক তারের একটি খোলা জায়গায় তাঁর হাতবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তার সফর শুরু হয়। রোববার (২৮ মার্চ) সকাল ১১টা ১৩ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। স্ট্যাটাসে বলা হয়, সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাপ্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ

সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালে ও রাস্তার দুধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষিত করেছে একটি চক্র। প্রচন্ড দুর্গন্ধের কারণে ওই সড়ক দিয়ে মানুষ চলাচলে ভোগান্তির শিকার হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে নাজমুল স্বরনীর প্রাইম ব্যাংকের নিচে অবস্থিত বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা কে বা কারা সাবেক পৌর মেয়র আব্দুল জলিল সাহেবের বাড়ির সংলগ্ন খালে ও রাস্তার দুধারে ফেলে গিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাথরুমের সেফটি ট্যাংকের ময়লা প্রাণসায়ের খালেবিস্তারিত পড়ুন
পূর্ব শত্রুতার জেরে সাগর ও সৈকত কতৃক দেবনগরে স্বামী স্ত্রীকে মারধর -থানায় মামলা

পূর্ব বিরোধের জের ধরে স্বামী স্ত্রীকে পিটিয়ে মারাত্মক আহত করে এবং বসত বাড়ি ভাংচুর, লোটপাটসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট। থানায় মামলা করাই আসামি কতৃক জীবন নাশের হুমকি অব্যাহত পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। মামলা সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের হাফেজ মোহাম্মদ আলীর পুত্র আলমগীর হোসেন এর পরিবারের মধ্যে একই গ্রামের আমিরুল ইসলাম ওরফে ( গরু চোর আমির ) পিতা নিয়াম উদ্দিন এর পরিবারের সঙ্গে পারিবারিক মনোমালিন্য চলে আসছে দীর্ঘদিন।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ ও দ্বি বার্ষিক নির্বাচন (২০২৬-২৭) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সংগঠনের সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় সরকারি কর্মকর্তারা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছিল। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা সরকারের একটিবিস্তারিত পড়ুন

