বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টায় সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডক্টরস প্রিমিয়ার লিগ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন একটি নতুন মাত্রা এনেছে। আমরা সেবার সাথে আছি। তার তারপরেও একটু বিনোদন ব্যতিক্রম কিছু করা। ডাক্তার হিসেবে আমরা মানুষের সেবা করি মানুষের পাশে থাকি। তার মধ্য থেকেও আমরা একটু খেলার জগতে এসেছি। এটা আমাদের একটি ঐতিহ্য। সাতক্ষীরার মাঠ কিন্তু ক্রীড়াঙ্গনের বিশাল ভূমিকা রেখেছে সারা পৃথিবীতে। সকল খেলোয়ারদেরকে আমরা উৎসাহিত করবো। হার জিত আমরা অবশ্যই মেনে নেব। খেলায় অংশ নেয়ার জন্য সকল ডাক্তার ও সহকারীদেরকে ধন্যবাদ জানাই।

উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী ডা. রাজিব কওছার, টুর্নামেন্ট কমিটির মুখ্য সংগঠক ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. সুমন কুমার দাস, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর আরএসএম হাসানুল হক ও বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ, ডা. মনিরুজ্জামান, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. সাকিব, ডা. মেহেরুপ প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ বনাম একতা হাসপাতাল। টুর্নামেন্টের খেলায় টসে জিতে ফারজানা ক্লিনিক একাদশ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং একতা হাসপাতালকে ফিল্ডিং এর আমন্ত্রণ জানায়।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবির কোর্স ফজলুর রহমান ও লিটু।

এ সময় সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারবৃন্দসহ সহকারী ডাক্তার এবং অসংখ্য দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক