বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

আ.লীগের পথে হাঁটছে জামায়াত : আবদুস সালাম

বিগত ১৭ বছর আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জামায়াতে ইসলামীও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আব্দুস সালাম বলেন, ‘বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে। তারেক রহমানের দেশে ফেরা ও জনগণ তাকে বরণ করা প্রমাণ করেছে দেশের মানুষবিস্তারিত পড়ুন

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লক্ষ টাকা!

আগামী ১১ই জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ। ফাইনাল হবে ১৯ জুলাই। তার আগে ফাইনালের টিকিটের দাম দেখে আঁতকে উঠেছেন সমর্থকরা। সেখানে প্রত্যেক ক্যাটাগরির টিকিটের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকরা। ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০,৯৯০ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার। বাংলাদেশ তো বটেই, বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই এই দাম অত্যন্তবিস্তারিত পড়ুন

মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর, শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের স্বাস্থ্যের এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া উইং। মিডিয়া উইংয়ের তথ্যমতে, শুক্রবার ভোরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন। এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎবিস্তারিত পড়ুন

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বলেন, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। তিনি আরও বলেন, জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আজ (শুক্রবার)বিস্তারিত পড়ুন

সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত

মিয়ানমারের সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। মিয়ানমারে অং সান সূচির নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পর মিন অং লাইং প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচন আয়োজন করে এক বছরের মধ্যে বেসামরিক শাসনে ফিরে যাবে দেশটি। তবে নির্বাচনের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে তার সময় লেগেছে পাঁচ বছর। সংবিধান অনুযায়ী, মিন অং হ্লাইং সেনাপ্রধানের পদ ছাড়লেও, বিশ্লেষকদের মতে এটি নামমাত্র বেসামরিক শাসন। কারণ নতুন সংসদেবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজ ধ্বংস, গাজার সৈকতে পরীক্ষার ভিডিও ভাইরাল

গাজার সৈকতে পরীক্ষার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে। উপত্যকায় ইসরায়েলি হামলায় স্কুল-কলেজ ধ্বংস হওয়ায় সমুদ্রের পাড়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজা উপত্যকার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শিক্ষার্থীদের সমুদ্রসৈকতে বসে পরীক্ষা দিতে দেখা যাচ্ছে। ভিডিওটির সঙ্গে আবেগঘন বার্তা যুক্ত করে দাবি করা হয়, ইসরায়েলি হামলায় স্কুল-কলেজ ধ্বংস হয়েবিস্তারিত পড়ুন

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্র। তবে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। যদিও তাঁর মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল। পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ সামরিক জীবনের প্রশংসা করেবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলসহ আরও দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পদ থেকে অপসারণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে পদ থেকে সরিয়ে দেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) নেওয়া এই সিদ্ধান্তের পেছনে তার পারফরম্যান্স নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের অভিযোগ রয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ আরও দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করেছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাম বন্ডির ওপর কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সমালোচনা এবং ধীরগতিরবিস্তারিত পড়ুন