বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, এপ্রিল ৪, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

অন্য কেউ সরকারে এলে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: চিফ হুইপ

অন্যকোনো দল সরকারে এলে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা’ শীর্ষক নীতি সংলাপে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। চিফ হুইপ বলেন, ‘সমগ্র পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে বাড়ানো হয়নি। অন্যকোনো দল সরকারেবিস্তারিত পড়ুন

পাইলট উদ্ধারে অভিযান: ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু’কে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্রু’কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ বলছে, শুক্রবার নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়েছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার। সিবিএস নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের একটি ‘এ-১০ ওয়ারথগ’ যুদ্ধবিমান আক্রান্ত হয়। সেইবিস্তারিত পড়ুন

বিধানসভা নির্বাচনে আবার খেলা হবে, দুর্দান্ত খেলা হবে: বিজেপিকে মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিকে রাজ্য থেকে ‘শূন্য’ করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই রাজনৈতিক হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, বাংলাকে টার্গেট করলে আগামী দিনে দিল্লিকেও টার্গেট করবে তৃণমূল। জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ‘আবার খেলা হবে, দুর্দান্ত খেলা হবে। আপনারা বিজেপিকে শূন্যবিস্তারিত পড়ুন

দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সরকার ও রাজনৈতিক দলকে আলাদা রাখার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তার পরিবর্তে দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আবদুর রশিদ নিলু। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজেই এই পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সাকি বলেন, ‘সরকার ও রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে পৃথক রাখার স্বার্থেই আমি দলীয় প্রধানের দায়িত্ব থেকেবিস্তারিত পড়ুন

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না। শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। সঠিক তথ্য তুলে ধরতে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেকিং করা জরুরি এবং অনুমাননির্ভর সংবাদ প্রকাশবিস্তারিত পড়ুন

রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কোনো রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয়। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের কাজ। শিক্ষকতা পেশায় থেকে কোনো ধরনের দলীয় রাজনীতি করা যাবে না। রাজনীতি করতে চাইলে আগে শিক্ষকতা ছেড়ে আসতে হবে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কায়সার কামাল এসব বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতি এ আয়োজন করে।বিস্তারিত পড়ুন

কোনো ঋতুতেই দমে না যাওয়া সংবাদপত্রের ফেরিওয়ালা জালাল

ভোরবেলা থেকেই শুরু হয় জালাল উদ্দিনের কর্মযজ্ঞ। রোদ কিংবা হাড়কাঁপানো শীত কোনো কিছুই দমেন না তিনি। বলছিলাম যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের সংবাদপত্র বিক্রেতা জালাল উদ্দিনের কথা। দীর্ঘ কয়েক বছর ধরে রাজগঞ্জের মানুষের দোরগোড়ায় খবর পৌঁছে দিচ্ছেন তিনি। জালাল উদ্দিনের বাড়ি রাজগঞ্জের হানুয়ার গ্রামে। জালাল উদ্দিন জানান, তার ঘরে রয়েছে দুইটি কন্যা সন্তান। তিনি ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছেন। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান জালাল। প্রতিদিন ফজরের নামাজ শেষ করেই তিনি চলে আসেন রাজগঞ্জবিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষা : যশোরের রাজগঞ্জ কেন্দ্র পরিদর্শন শিক্ষা বোর্ড প্রতিনিধিদলের

আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত নিশ্চিত করতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে উল্লেখিত দুইটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন বোর্ডের প্রতিনিধিদল। পরিদর্শন শেষে কেন্দ্রের সার্বিক প্রস্তুতি নিয়ে কেন্দ্রভুক্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী সমাজের সঙ্গে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে মতবিনিময় করেন বোর্ডের প্রতিনিধিদল। সভায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব নেতত্বে সামাজিক সংহতি বৃদ্ধির প্রচারাভিযান

সাতক্ষীরায় যুব নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকাল ১০ টায় চালতেতলা মিশন (ক্যাথলিক চার্চ) হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় যুব নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্তবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ভুলভাবে অ্যান্টিবায়োটিক সেবনের কারণে বাড়ছে জটিল রোগের ঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষ সামান্য অসুস্থ হলেই চিকিৎসার জন্য ছুটে যান গ্রাম্য চিকিৎসকদের কাছে। সহজে পাওয়া যায়, খরচ কম এই ভরসায় দীর্ঘদিন ধরে এসব চিকিৎসকেরই শরণাপন্ন হয়ে আসছেন সাধারণ মানুষ। আর এই সুযোগেই অনেক গ্রাম্য চিকিৎসক রোগের প্রকৃতি না বুঝেই নির্বিচারে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন শক্তিশালী ওষুধ প্রয়োগ করছেন রোগীদের ওপর। স্থানীয়দের অভিযোগ, সর্দি-কাশি থেকে শুরু করে হালকা জ্বর বা ব্যথার মতো সাধারণ রোগেও অকারণে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হচ্ছে।বিস্তারিত পড়ুন