বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়

বাংলাদেশে বজ্রপাতের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হওয়ার ঘটনাও বেড়েছে। টিভি, কম্পিউটার, রাউটার, ফ্রিজ এসব যন্ত্র বজ্রপাতের সময় হঠাৎ অতিরিক্ত ভোল্টেজ বা পাওয়ার সার্জের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে সরাসরি বজ্রপাত না হলেও বিদ্যুৎ লাইনের মাধ্যমে আসা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ডিভাইসের ভেতরের সংবেদনশীল সার্কিট পুড়িয়ে দেয়। তাই কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চললে এই ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব। বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা বজ্রপাতের সময়বিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গ নির্বাচনে শেষ হাসি কার মুখে?

পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে চলছে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এ দফায় রাজ্যের সাত জেলার ১৪২টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। এদিন ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীসহ মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর। ভোটের এই মহারণে শেষ হাসিটা কে হাসবেন, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এই নির্বাচন শাসক ও বিরোধী দল—উভয়ের জন্যই অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কাছে এক দশকেরও বেশি সময়েরবিস্তারিত পড়ুন
জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন

বিশ্বজুড়ে বিমান জ্বালানির আকাশচুম্বী মূল্যের মধ্যেই গ্রিনহাউস গ্যাসকে জেট ফুয়েল জ্বালানিতে রূপান্তরের এক বৈপ্লবিক প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীর বুধবার (২৯ এপ্রিল) সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সাংহাই অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা ল্যাবরেটরির গণ্ডি পেরিয়ে এখন এই রূপান্তর প্রক্রিয়াকে বড় পরিসরে উৎপাদনের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। চীনা একাডেমি অব সায়েন্সের এই গবেষক দলটি মূলত কার্বন ডাই-অক্সাইডকে সরাসরি ‘লং-চেইন হাইড্রোকার্বনে’ পরিণত করতে সক্ষম হয়েছেন, যাবিস্তারিত পড়ুন
আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা পুনরায় শুরু করার পরিবর্তে দেশটির ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধ বজায় রাখার পরিকল্পনা করছেন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প ইতিমধ্যে তার ঘনিষ্ঠ সহযোগীদের এই দীর্ঘস্থায়ী অবরোধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করে দেশটির অর্থনীতি এবং তেল রপ্তানির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা। ওয়াশিংটন মনে করছে, যুদ্ধেরবিস্তারিত পড়ুন
সংসদ শেষে সহযোদ্ধা সারজিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অসুস্থ সহযোদ্ধা সারজিস আলমকে দেখতে হাসপাতালে গিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনের নির্ধারিত কার্যক্রম শেষে তিনি সরাসরি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ছোটেন। সেখানে তিনি চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম সারজিস আলমের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘দ্রুত সুস্থবিস্তারিত পড়ুন
নিরাপত্তা বাহিনী তৃণমূলের লোকজন তুলে নিয়ে যাচ্ছে, অভিযোগ মমতার

নিরাপত্তা বাহিনী তৃণমূল কংগ্রেসের লোকজন তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সকালে এলাকা পরিদর্শনে বেরিয়ে এই অভিযোগ করেন তিনি। এবারের নির্বাচনে ভবানীপুর থেকেই লড়ছেন তৃণমূল সুপ্রিমো। সেখানে ভোট দেওয়ার আগে চেতলা এলাকা পরিদর্শন করেছেন তিনি, সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরিদর্শনে বেরিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সারা রাজ্যে সিআরপিএফ এবং পর্যবেক্ষকরা আদালতের আদেশ থাকা সত্ত্বেও বলছেন, আদেশ মানবেন না। আমাদের ছেলেদের তুলেবিস্তারিত পড়ুন

