শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিল, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তাপর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। একইসঙ্গে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরওবিস্তারিত পড়ুন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

পর্যাপ্ত কয়লা মজুত থাকার পরও যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের সবকটিরই উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে দিনাজপুরসহ উত্তরের ৮ জেলা। বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর আসায় ১নং ইউনিটের বয়লার পাইপ ফেটেবিস্তারিত পড়ুন

কালবৈশাখীর তাণ্ডবে আহত মিরাজ একমাত্র সন্তানকে বাঁচাতে অসহায় পিতার আকুতি

যশোরের মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের এক অসহায় পিতার হৃদয়বিদারক আর্তনাদ এখন সকল শ্রেণী-পেশার মানুষের দ্বারে দ্বারে। ওই গ্রামের হাবিবুর রহমান মোল্লার একমাত্র সন্তান মিরাজ হোসেন (১২) বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। গত বুধবার (১৬ এপ্রিল) দুপুরে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত হয় মিরাজ। ঝড়ের সময় তার মাথার ওপর একটি গাছ ভেঙে পড়লে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতে তার মাথায় গুরুতর জখমবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দেয়াড়া ইউনিয়নে প্রস্তুতি সভা

যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুর রহমান পিন্টু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখা। তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনবিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু পাঁচ জনের

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৫ জন, গত ১৫ মার্চ থেকেবিস্তারিত পড়ুন

সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ

‘পরিকল্পনা ছাড়া পৌঁছানো সম্ভব নয় অভীষ্ট লক্ষ্যে’

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, পরিকল্পনা ছাড়া পৌঁছানো সম্ভব নয়অভীষ্ট লক্ষ্যে। তিনি আজ বৃহস্পতিবার ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS)’ শীর্ষক কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপকের বক্তব্যে এ কথা বলেন। সিনিয়র সচিব বলেন, এতদিন সরকারি পর্যায়ে শুধুমাত্র প্রাপ্ত বাজেট এবং খরচের ওপর মূল্যায়ন করা হতো কাজের। এটা আসলে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি না। বর্তমানে GPMS পদ্ধতিতে আজকে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে তিন বছর পর বাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে হতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে এক র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত। সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃবিস্তারিত পড়ুন

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মূত্যু শ্রমিকদের মরণোত্তর ভাতা প্রদান

বৃহস্পতিবার সকাল ১১ টায় কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মূত্যু শ্রমিকদের মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরোণত্তর ভাতা তুলে দেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ: সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে একটি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি মাঠে স্থানীয়রা কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত ইউনুছ হোসেন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে। তিনি আমদানিকৃত পণ্যবাহী গাড়িতে স্কট হিসেবে কাজ করতেন বলে জানাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ দীর্ঘসূত্রতায় পড়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তীব্র গরম ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা চরম ভোগান্তিতে পড়েছেন। উপজেলার ৯৫নং দক্ষিণ কাদাকাটি কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী জেলা প্রশাসকের কাছে দেওয়া এক আবেদনে এ পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তিনি জানান, ২০২৪ সালের ১ এপ্রিল বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ শুরু হলেও নির্ধারিত সময় ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়নি।বিস্তারিত পড়ুন