শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিল, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বোরহান উদ্দিন মিঠু। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কামবিস্তারিত পড়ুন

মনিরামপুরে পরপর দুই বাড়িতে লুট ও চুরির ঘটনা : এলাকায় উদ্বেগ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে চেতনানাশক স্প্রে করে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে উপজেলার হাকিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বিমল মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোতলার জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে প্রথমে চেতনানাশক স্প্রে করে বিমল মণ্ডল ও তার স্ত্রী প্রতীমা মণ্ডলকে অজ্ঞান করে ফেলে। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। বুধবার (২২ এপ্রিল) সকালে বিমল মণ্ডল ওবিস্তারিত পড়ুন

যশোরে দুই কোটি টাকার সোনা ও ভারতীয় নাগরিক আটক

যশোরে প্রায় দুই কোটি টাকার সোনা ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ এপ্রিল) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মুম্বাইয়ের ভিওয়ান্দি থানে শহরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ২১ এপ্রিল ঢাকায় আসেন এবং সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতেবিস্তারিত পড়ুন

চ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ, সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

দৈনিক খবরের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি,উদীয়মান তরুণ সাংবাদিক নাজমুস সাদাত জাকির এক সময়ের দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ানে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।সাংবাদিকতায় তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এড.বিস্তারিত পড়ুন

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

দেশ টিভির স্টাফ রিপোর্টার জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন। প্রয়োজনীয় চি‌কিৎসা শে‌ষে তি‌নি বর্তম‌া‌নে নিজ বা‌ড়ি‌তে চি‌কিৎসাধীন র‌য়েছেন। তার আশু সুস্থতা কামনা ক‌রে বিবৃ‌তি দি‌য়ে‌ছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। বুধবার (২২ এপ্রিল) এক বিবৃ‌তি‌তে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি ও বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা টাইমস এবং দ্য ডেইলি ক্যাম্পাসের মো. হোসেন আলী, নির্বাহী সদস্য (অর্থ) মানবজমিনেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বিষপানে মায়ের মৃত্যু, সন্তান দুইটি সংকটাপন্ন

যশোরের মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের এক মর্মান্তিক ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে এবং তার দুই শিশু সন্তান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল (শনিবার) দুপুরে আটঘরা গ্রামের ভাড়ায়চালিত গাড়িচালক দেলোয়ার হোসাইনের পরিবারের মধ্যে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের একপর্যায়ে দেলোয়ারের স্ত্রী রহিমা খাতুন প্রথমে তার দুই সন্তানকে বিষ খাওয়ান এবং পরে নিজেও বিষপান করেন বলে জানা গেছে। ঘটনার পরপরই গুরুতর অসুস্থ অবস্থায়বিস্তারিত পড়ুন

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের পাশে থাকছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এর মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে তাদের ধর্মীয় সফরের সময় নিজস্ব গ্রামীণফোন সংযোগ ব্যবহার করেই প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারবেন। গ্রামীণফোন গ্রাহকরা সহজেই মাইজিপি অ্যাপের মাধ্যমে তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে (টাকাতে) যে কোন হজ রোমিং প্যাক চালু করতে পারবেন। এই রোমিং সেবার ফলে এখন গ্রাহকের কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড, ডলার এনডোর্সমেন্ট বা সৌদি আরবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট

সাতক্ষীরা পৌর এলাকার রইচপুর উত্তর পাড়া ব্রিজের দুই পাশের দীর্ঘদিনের বেহাল দশা ও জনদুর্ভোগ নিরসনে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সংগঠনের জেলা ও শহর নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্রিজের দুই পাশে মাটি ভরাট করে যাতায়াত উপযোগী করার কাজ সম্পন্ন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রইচপুর উত্তর পাড়া ব্রিজের সংযোগস্থলে রাস্তা পাশে সরকারি জমি না থাকা এবং জমি ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় দীর্ঘদিন ধরে কোনো সংস্কারবিস্তারিত পড়ুন

“দরিদ্রের ভূমি ন্যায়বিচার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার অসম্ভব”

বাংলাদেশ কৃষক ফেডারেশন (BKF) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর যৌথ উদ্যোগে ২১ এপ্রিল ২০২৬, সকাল ১০টায় ঢাকা রিপোর্টারস ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে “দরিদ্রের ভূমি ন্যায়বিচার: আইনি উপকরণের মাধ্যমে অধিকার শক্তিশালীকরণ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী ও উবিনিগের উপদেষ্টা ড. এম. এ. সোবহান।বিস্তারিত পড়ুন

তালায় মৎস্য ঘেরের বাসা ভাঙচুর, লুটপাট, হত্যার হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় মৎস্য ঘেরের বাসা ভাঙচুর, লুটপাট, হত্যার হুমকি ও চরম নিরাপত্তাহীনতার অভিযোগে তালা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে তালা প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার জেয়ালা নলতা গ্রামের তালা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মোড়ল। লিখিত বক্তব্যে তিনি জানান, গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার জেয়ালা নলতা গ্রামের কোলাজবিলে অবস্থিত তার মৎস্য ঘেরে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় ঘেরের বাসাবিস্তারিত পড়ুন