বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিল, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তালায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬। সোমবার (২০ এপ্রিল) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান। এ সময় আরও উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

সাতক্ষীরায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম,বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডাঃবিস্তারিত পড়ুন

সিটি করপোরেশন হলো বগুড়া

দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর অবশেষে সিটি করপোরেশন হলো বগুড়া। সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে দেশের সিটি কর্পোরেশনের তালিকায় নতুন করে যুক্ত হলো উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহর। সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে বগুড়ায় পৌঁছে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। সেখানে ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধনের পর বেলা সাড়ে ১১টার দিকে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফিলিং স্টেশনে জরিমানা

সাতক্ষীরায় মজুদ থাকা জ্বালানি তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুইটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৯ এপ্রিল) শহরের পৃথক দুটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা এবং লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকাল সাড়ে ১১টা এবং দুপুর ১২টার দিকে পৃথক সময়ে অভিযান চালিয়ে এসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বাইপাসের ফুটপাত বাঁশ ফেলে দখল, ঝুঁকিতে পথচারী

সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ বাণিজ্য। বিশেষ করে মৌবন রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় সড়কের পাশের ফুটপাত বাঁশ ফেলে দখল করে রেখেছেন কিছু ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ দোকানি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দখলদারিত্ব চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ নেই। ফলে পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। রোববার সরেজমিনে গিয়ে দেখাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লিগ্যাল এইড ও এনজিও প্রতিনিধিদের সমন্বয় সভা

সাতক্ষীরায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিস ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) মধ্যে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চিফ লিগ্যাল অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. মুস্তাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনাবিস্তারিত পড়ুন

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

রবিবার (১৯ এপ্রিল) সকালে তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট ব্রিগেড কমিটির সদস্যসহ ১০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচনা, রচনা প্রতিযোগিতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সচেতনতামুলক প্রচারনা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা educo&tearfund এর সহযোগী প্রতিষ্ঠান উইমেন জব ক্রিয়েশন সেন্টার বাস্তবায়িত স্কোপ প্রকল্পের আওতায় সভায় উপস্থিত ছিলেন educo প্রকল্পের প্রজেক্ট অফিসার মোনালিসা বিশ্বাস, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক রেজাউল করিম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃবিস্তারিত পড়ুন

দেবহাটায় আবাসিক পোল্টির বিষ্টা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে জনভোগান্তি!

দেবহাটার নাজিরেরঘের গ্রামে আবাসিক এলাকায় পোল্ট্রি মুরগী ও ডিমের মুরগী পুষে দুর্গন্ধ সৃষ্টি করে ঘের ও পুকুরের পানিতে বজ্য ফেলে পরিবেশ দুষণ এবং ডেঙ্গু, মশা ও মাছির উপদ্রব বাড়ানো অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৫/০৪/২৬ তারিখে নাজিরেরঘের গ্রামের মৃত ফজর আলীর ছেলে কবির আহমেদ বাদি হয়ে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা অফিসে অভিযোগ দায়ের করেছেন। বাদির অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরের ঘের গ্রামের এরশাদ আলী ও তারবিস্তারিত পড়ুন

দেবহাটায় ওপিডি সমূহের টেকসই সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের ওপিডি সমূহের টেকসই সক্ষমতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাদিপুরে (১৮ ও ১৯ এপ্রিল) তারিখে দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যা জার্মান কোঅপারেশন ও ডিএএইচ-এর সহায়তায় ডিজএ্যবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি) নেতৃবৃন্দের জন্য এ আয়োজন করে। অনুষ্ঠিত প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ওপিডি সমূহের টেকসই সক্ষমতা বৃদ্ধি করা। এতে ১২টি ওপিডি থেকে মোট ২০ জন প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রথম দিনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দেবহাটায় ইজারা নেওয়া জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার এক ঘের ব্যবসায়ির ইজারা নেওয়া খলিশাখালী মৌজায় ১৯৯ বিঘা জমি সন্ত্রাসী কর্তৃক অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ইজারা নেওয়া ঘের উদ্ধারের দাবি জানিয়েছেন দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আবুল কাশেম ঢালীর ছেলে মোঃ আহছান উল্লাহ ঢালী। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি গাজীরহাট বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিভিন্ন ব্যবসার মধ্যে দেবহাটার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালীবিস্তারিত পড়ুন