বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিল, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে উর্মি খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বামনখালি বাজার সংলগ্ন একটি পুকুরে রবিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। উর্মি খাতুন খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাটিপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, উর্মি খাতুন তার বাবা-মায়ের সাথে কলারোয়া উপজেলার বামনখালী বাজারে বসবাস করতো। বাবা-মা দুজনেই দিন মজুরের কাজ করেন। রবিবার সকালে উর্মি অপর দুই শিশুর সাথে পুকুর পাড়ে খেলা করার সময়বিস্তারিত পড়ুন

ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার একদিনের সফরে পৈতৃকভিটা বগুড়া আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম এ সফরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এ সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রীর আগমনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করাবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে বেনাপোল-পেট্রাপোল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পযর্ন্ত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দর এলাকায় কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় অসুস্থ ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা পেতে যশোর বা খুলনায় নিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রায় ১.৮ লাখ শিশু আসছে হাম রুবেলার টিকার আওতায়

সারাদেশের টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এ কর্মসূচি। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার ৬ মাস (১৮০ দিন) থেকে ৫ বছরের কম বয়সী (৫৯ মাস ২৯ দিন পর্যন্ত) মোট ১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মো: শহিদুল ইসলামের সুস্থ্যতা কামনা

সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো: শহিদুল ইসলাম অসুস্থ্য হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ^াস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান, দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

সাতক্ষীরায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রফেসর ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে ডক্টরস প্রিমিয়ার লিগ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

এবার বাড়ল এলপি গ্যাসের দাম

এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিনবিস্তারিত পড়ুন

ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা

হজ মৌসুম ঘনিয়ে আসায় পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা জোরদারে নতুন কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে কোনো ধরনের ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থানের চেষ্টা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই সময় শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও সংশ্লিষ্ট পবিত্র স্থানগুলোতেবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি : ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে দুই পক্ষ এখনো কোনো চুক্তিতে পৌঁছানো থেকে বহুদূরে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। রোববার (১৯ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে, শনিবার রাতে দ্বিতীয় দফায় দুপক্ষের বৈঠকে বসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। ইসলামাবাদে প্রথম দফা বৈঠকে ইরানের পক্ষে নেতৃত্ব দেওয়া গালিবাফ বলেন, ‘আমরা এখনো চূড়ান্তবিস্তারিত পড়ুন

নেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শনিবার ( ১৮ এপ্রিল) মিশিগান অঙ্গরাজ্যে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে হ্যারিস বলেন, ‘আমাদের একটি বিষয়ে স্পষ্ট থাকতে হবে যে, তিনি (ট্রাম্প) যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধের ভেতরে নিয়ে গেছেন। নেতানিয়াহুই তাকে টেনে নিয়ে গেছেন।’ সাবেক ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না।বিস্তারিত পড়ুন