এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ভারতের নতুন হাইকমিশনার
বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ‘পাঠাতে চায়’ ভারত

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বিহারের সাবেক গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম শোনা গেলেও রোববার (১৯ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের এমপি, বর্তমানে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে একজন রাজনৈতিক ব্যক্তিকে এই পদে পাঠানো হচ্ছে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার জায়গা নেবেন। প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যাচ্ছেন। এইবিস্তারিত পড়ুন
বিশ্ববাজারে দ্বিগুণ হলেও দেশে তেলের দাম সামান্য বেড়েছে : জ্বালানিমন্ত্রী

দেশে তেলের দাম সামান্য বাড়ানো হয়েছে দাবি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের কাছে মন্ত্রী এসব কথা বলেন। যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যাবিস্তারিত পড়ুন
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ও রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল। এর আগে জ্বালানি সংকটে বন্ধ হয়ে যায় রাষ্ট্রয়াত্ব সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং বহুজাতিক কোম্পানির সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডবিস্তারিত পড়ুন
জ্বালানি তেলের সরবরাহ বাড়লো

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ডিজেল, অকটেন ও পেট্রোলে বাড়তি বরাদ্দ দেওয়া হচ্ছে। অকটেনের সরবরাহ ২০ শতাংশ, পেট্রোল ও ডিজেল ১০ শতাংশ করে বাড়ানো হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হয়েছে। অথচ সরবরাহ এতদিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসেবে। ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারেবিস্তারিত পড়ুন
যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে সশরীরে খালখনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি কী এবং কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিশদ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আসন্ন বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রীবিস্তারিত পড়ুন
একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কাঠামোগত পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা যে সংস্কারের কথা বলেছিলাম, ঐকমত্য কমিশন ও গণভোটের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বর্তমান সরকার সেই সম্ভাবনাগুলো নষ্ট করে দিচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষেবিস্তারিত পড়ুন
মার্কিন বিশেষ দূতের লালবাগ কেল্লা পরিদর্শন

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। তারা কেল্লায় মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেছেন। রোববার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, বিশেষ দূত চার্লস হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে লালবাগ কেল্লা পরিদর্শন করেন। বিশেষ দূত মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেন, যারবিস্তারিত পড়ুন
রাত ৩টা পর্যন্ত গুলশান কার্যালয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে রাত ৩টা পর্যন্ত দাপ্তরিক ও দলীয় কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৯ এপ্রিল) তারেক রহমান তার কার্যালয়ে ৩টা পর্যন্ত অবস্থান করে দলীয় গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সেই সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানবিস্তারিত পড়ুন
চাঁদা না দেওয়ায় যুবককে অপহরণ করে হাতুড়িপেটা, যশোর সদর হাসপাতালে প্রেরণ

যশোরের শার্শা উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে শরিফুল ইসলাম (৩৮) নামে এক যুবককে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শরিফুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা এবং ছাবেদ আলীর ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, পূর্বের একটি আর্থিক বিরোধকে কেন্দ্রবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি বছরেই দলীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কাউন্সিলের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও এ বছরই তা অনুষ্ঠিত হবে। এর আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ ধরনের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

