এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য এবং প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, সদর উপজেলা শাখার সহ-সভাপতি আরিফুজ্জামান, সদস্য রাজ দেবনাথ, খগেন্দ্র নাথ মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা কমিটির সদস্য রাজু আহমেদ, শ্যামনগর উপজেলার দবির উদ্দিন, আশাশুনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিদপ্তর অনুমোদিত ২০২৫-২৬ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল খেলা শারীরিক ফিটনেস ঠিক হয়বিস্তারিত পড়ুন
যশোরের মনিরামপুর ও রাজগঞ্জে ইটভাটার ট্রাকে সড়ক নষ্ট, জনদুর্ভোগ চরমে

যশোরের মনিরামপুরসহ আশপাশের এলাকাজুড়ে ইটভাটার মাটিবাহী ভারী ট্রাকের নিয়ন্ত্রণহীন চলাচলে স্থানীয় সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত মাটি বহন, অতিরিক্ত ওজন ও একই রুটে দীর্ঘদিন ধরে ভারী যান চলাচলের কারণে সড়কের উপরিভাগ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত চরম ভোগান্তিতে পড়েছে। সড়কের উপর ট্রাক থেকে পড়ে যাওয়া মাটি থাকায়, সামান্য বৃষ্টিতেই এসব সড়ক কাদায় পিচ্ছিল হয়ে দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠে। মোটরসাইকেল, ইজিবাইক থেকেবিস্তারিত পড়ুন
এমপি না হয়েও শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি রাখলেন আব্দুর রউফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হয়েও নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজটি সংস্কার করবেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেন এই ব্রিজ সংস্কারসহ সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় শাখরা কোমরপুর ব্রিজটিবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

জুলাই আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে ২ আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন—বিস্তারিত পড়ুন
শনি-সোম-বুধবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান, বাকি তিনদিন অনলাইনে ক্লাস

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষার্থীরা সপ্তাহে তিনদিন সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে এবং বাকি কার্যদিবসগুলোতে শিক্ষা কার্যক্রম চলবে অনলাইনের মাধ্যমে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। মন্ত্রী জানান, এখন থেকে শনি, সোম ও বুধবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান চলবে। সপ্তাহের বাকি দিনগুলোতে অনলাইনে ক্লাসবিস্তারিত পড়ুন
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার দুয়ার খুলছে আবার

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মত হয়েছে দেশ দুইটি। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে মালয়েশিয়া ও বাংলাদেশ। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় শ্রম অভিবাসন বিষয়ে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমবাজার ইস্যু নিয়ে আলোচনা করতে বুধবার (০৮ এপ্রিল) মালয়েশিয়া সফরে যান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীবিস্তারিত পড়ুন
এসআইআর : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ ৯১ লাখ নাম

পশ্চিমবঙ্গে চলছে নির্বাচনি মৌসুম। নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এর মধ্যেই সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লাখ নাম। শেষ পর্যন্ত এত বিপুল সংখ্যক মানুষ ভোটে অংশ নিতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হওয়ার আগে ভোটার তালিকায় ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জনের নাম ছিল। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি এসআইআরের প্রথম তালিকা প্রকাশ হতেই দেখাবিস্তারিত পড়ুন
আগামী ২ মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না : জ্বালানি বিভাগ

আগামী ২ মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের সংকট নেই। বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন ও ১৬ হাজার ৮১২ টন পেট্রোল মজুত আছে।’ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মনির হোসেন চৌধুরী বলেন, ‘প্রতি মাসে জ্বালানি তেলে ২ হাজারবিস্তারিত পড়ুন

