এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ডিজিএফআই পরিচয়ে প্রতারণা : আইএসপিআরের সতর্কবার্তা

দেশে সেনা কর্মকর্তা ও ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম প্রসঙ্গে জনস্বার্থে সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইএসপিআর বাংলাদেশের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। নিম্নে ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে, একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই এর ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় প্রদান করে সাধারণ জনগণকেবিস্তারিত পড়ুন
‘ফুয়েল পাস’ অ্যাপ চালু, আবেদন করবেন যেভাবে

দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোয় শৃঙ্খলা আনতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে সরকার। এই অ্যাপের মাধ্যমে জ্বালানি বিতরণ কার্যক্রম ডিজিটাল ব্যবস্থায় আনা হবে। শুরুতে ঢাকার দুটি ফুয়েল স্টেশনে মোটরসাইকেলের জ্বালানির গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বিপিসির এই অ্যাপবিস্তারিত পড়ুন
রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা : মন্ত্রী

চলতি বছরেই ভারত থেকে রেলের ২০০ ব্রডগেজ কোচ আসার কথা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো আনা হচ্ছে। নতুন কোচ পাওয়া শুরু হলে বাংলাদেশ রেলওয়ে দেশে আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামায়াত-দলীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান রেলমন্ত্রী। তিনি জানান, প্রকল্পের আওতায় জুনবিস্তারিত পড়ুন
বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের বিপরীতে আলোচনায় শতাধিক নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এবার ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির জন্য ৩৬টি নির্ধারণ করা হয়েছে। তবে এসব আসনের বিপরীতে বিএনপি থেকে অন্তত শতাধিক নারী নেত্রী আলোচনায় আছেন, যাদের মধ্যে অধিকাংশই জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী। এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ নেতাদের স্ত্রী-কন্যারাও বিএনপির মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে। এরইবিস্তারিত পড়ুন
উপনির্বাচনে ‘বিভৎস চিত্র’, দলীয় সরকারের অধীনে ভোট নিয়ে শঙ্কা জামায়াতের

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এই নির্বাচনকে ‘বিভৎস রূপ’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে থেকে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩ দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনেবিস্তারিত পড়ুন
শেরপুর-৩ আসনে জামায়াতের ভোট বর্জনের ঘোষণা

জাল ভোট প্রদান, ভোটে কারচুপি, বিভিন্ন অনিয়ম এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে শেরপুর-৩ আসনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত। জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেইজে জরুরি ঘোষণা শিরোনামে এক পোস্টে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন : ১২ পদে লড়বেন ২৩ প্রার্থী

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত ছিল। সমিতির কার্যালয়ে দিনভর প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন দাখিলের পরিবেশ ছিল উৎসবমুখর। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১৩টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় নরেশ মল্লিককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলেবিস্তারিত পড়ুন
পিটিআই সাতক্ষীরায় দুই প্রশিক্ষণার্থীর নিবন্ধন বাতিল

সাতক্ষীরার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কোর্সের দুই প্রশিক্ষণার্থীর নিবন্ধন বাতিল করা হয়েছে। পিটিআই সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি-অক্টোবর শিক্ষাবর্ষের পরিমার্জিত ডিপিএড কোর্সে অংশ নেওয়া দুই শিক্ষক রুমা রায় (রেজিস্ট্রেশন নম্বর: ২০২৬৪৬০০৬২২, রোল: ৫০) ও দীপা বিশ্বাস (রেজিস্ট্রেশন নম্বর: ২০২৬৪৬০০৭২২, রোল: ৫৭) গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট কর্মদিবস প্রশিক্ষণের সব কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। রুমা রায় আশাশুনি উপজেলার ১২৭বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা কাবাডি রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফাইনাল খেলায় বালক বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ৪২ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদাকাটি আরা মাধ্যমিক বিদ্যালয় ৩৮ পয়েন্ট পেয়ে রানারআপ হয়। অন্যদিকে বালিকাবিস্তারিত পড়ুন
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ এ অবস্থিত 1One Foundation/Organization,USA এর যৌথ উদ্যোগে এবং MedSys Soft Ltd এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন 1One Foundation/Organization এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান/প্রেসিডেন্ট জনাব আব্দুল্লাহ আল আহাদ ও সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ হাবিবুর রহমান। গোলটেবিল আলোচনায় অংশগ্রহণবিস্তারিত পড়ুন

