বুধবার, জুন ৩, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (০২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পোস্টে তিনি বলেন, এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন। পোস্টে তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, তিনি (খলিলুর রহমান) গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন। এই নতুনবিস্তারিত পড়ুন
শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে কক্সবাজার সেব কার্যালয়ে সেব সভাপতি সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এর সভাপতিত্বে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আলোচ্যসূচি ও বিভিন্ন কর্মকান্ডের প্রতিবেদন পেশ করেন শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব মহাসচিব গিয়াস উদ্দিন। আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সেব কার্যনির্বাহী সদস্য সুলতান আহমদ ভুলু চৌধুরী, সহ-সভাপতি শাহেদ আলী, যুগ্ম মহাসচিব জিসান উদ্দিন,বিস্তারিত পড়ুন
জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা

জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরায় এক গৃহবধূ কে পিটিয়ে যখম করা হয়েছে। আহত ওই গৃহবধূর নাম রুমা পারভিন (৩২)। তিনি সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের আব্দুর জলিলের স্ত্রী। আহত রুমা পারভিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী (নারী) ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আহত রুমানা পারভিন জানান, আগরদাঁড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল গফুর দীর্ঘদিন যাবত আমার স্বামীর একাংশ জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে। ওয়ারেশ সূত্রে আমার স্বামী আব্দুল জলিল ২৮ শতক জমিবিস্তারিত পড়ুন

