সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, জুন ৭, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। মাত্র ১৭ দিনের বিচারিক কার্যক্রম শেষে বহুল আলোচিত এ মামলার রায় দেওয়া হলো। রায় ঘোষণাকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে সর্বোচ্চ সাজা দিয়েছেন আদালত। বিচারক রায় পড়ার সময় অঝোরে কেঁদেছেন শিশু রামিসার বাবা হান্নান মোল্লা। এ সময় চোখ বন্ধ করে বসে ছিলেন প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না। রোববার (৭ জুন) বেলা ১১টার পর আসামিদের উপস্থিতিতে এজলাসে রায় পড়া শুরু করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নারবিস্তারিত পড়ুন

৩ মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যেই পল্লবীতে রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব বলে মনে করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৭ জুন) রায় ঘোষণার পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আজ যে ফার্স্ট ট্র্যাকে রামিসা হত্যার বিচার হলো এটা সরকার একা করেনি। প্রধান বিচারপতি যদি ১৫ জুন পর্যন্ত থাকা বিচারপতিদের ছুটি বাতিল না করতেন, তাহলে এই ফার্স্ট ট্র্যাক সরকারের পক্ষে সম্ভব হতো না। তিন মাসেবিস্তারিত পড়ুন

অবৈধ পুশ-ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

সব ধরনের অবৈধ পুশ-ইনের চেষ্টাকে বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশ-ইনের চেষ্টাকে আমরা বাধা দেব। এ পর্যন্ত তাই হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক প্রশ্ন করেন- আগামীকাল থেকে চারদিনের বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হবে নয়াদিল্লিতে। এমন একটা সময়ে বৈঠক হচ্ছে যখন পুশ-ইনের বিষয় বেশি আলোচনায়। এমনবিস্তারিত পড়ুন