বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, জুন ৯, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ

কলারোয়ার গ্রাম-গঞ্জে এখনও দেখা যায় সারি সারি খেজুর গাছ। রাস্তার ধারে, জমির আইলে, কিম্বা কোন পতিত জমিতে দাঁড়িয়ে থাকা গাছে মৌসুম এলেই থোকায় থোকায় ধরে খেজুর। মানুষের এই প্রিয় ফল এখন আর আগের মত কদর পাচ্ছে না। যার ফলে অধিকাংশ খেজুর গাছেই পেকে নষ্ট হচ্ছে। কোথাও পাখিরা খেয়ে শেষ করছে আর কোথাও মাটিতে ঝরে পড়ে থাকছে। স্থানীয়রা জানায়- সময়ের সাথে সাথে বদলে গেছে মানুষের জীবনযাত্রা ও খাদ্য অভ্যাস। এক সময় মানুষবিস্তারিত পড়ুন

পুশইন ঠেকাতে

কলারোয়া সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি-জনতা

ভারত থেকে অবৈধভাবে পুশইন ঠেকাতে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে সাধারণ জনতা। কিছু সীমান্তে বিজিবি ও এলাকাবাসীর যৌথ পাহারার খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি কলারোয়া সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর থানার হাকিমপুরসহ কয়েকটি সীমান্তে অবৈধভাবে পুশইন করতে বহু নারী-পুরুষকে জড়ো করা হয় বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায়। এরই জের ধরে কলারোয়া সীমান্তজুড়ে কঠোর টহল, নজরদারী ও অবস্থান জোরদার করে বিজিবি। বিভিন্নভাবে বিজিবিকে সহায়তা করছেন স্থানীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে কলারোয়া হাসপাতাল রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। তিনি জানান, লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন কারণে মিতালী ডায়গনস্টিক সেন্টারকে ২০হাজার টাকা ও ডক্টরস ডিজিটাল ল্যাবকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কলারোয়া থানার ওসি এইচএম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিতবিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল

​সাতক্ষীরায় ‘জব ফেয়ার ২০২৬’ : কর্মসংস্থানের খোঁজে প্রস্তুতি

সাতক্ষীরা জেলার বেকার তরুণ-তরুণী ও চাকরিপ্রার্থীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। আগামীকাল ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এক বিশাল ‘জব ফেয়ার-২০২৬’ বা চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানগুলো সরাসরি দক্ষ জনবল নিয়োগের সুযোগ পাবে। ​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগে, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এবং স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP)-এর যৌথ অর্থায়ন ও সহযোগিতায় এইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রদলের নেতারা। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টায় জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আলম বাপ্পী ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ইসলামের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সিটি কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল হাসান,বিস্তারিত পড়ুন

তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা

সাতক্ষীরার তালায় গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু ও দুটি ছাগল চুরি হয়ে গেছে। এতে মালিকের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাজী পলাশ (৫০) ওই গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে। চুরির বিষয়ে গাজী পলাশের ভাই গাজী শিমুল জানান, সোমবার রাত একটার দিকে তার ভাই গোয়ালঘর দেখে ঘুমাতে যান। সকালে উঠে দেখেন, গোয়ালঘরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সদর উপজেলা ডিজিটাল কর্নারে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে এবং বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন দ্বিতীয় ফেইজ সমাজসেবা অধিদপ্তর আগারগাঁও ঢাকা এর অর্থায়নে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়বিস্তারিত পড়ুন

নতুন মাত্রায় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকা-দিল্লি: তথ্য উপদেষ্টা

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের যে ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল, বাংলাদেশ ও ভারত উভয় দেশই এখন সেই অবস্থান থেকে বেরিয়ে এসে নতুন মাত্রায় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সীমান্তে ‘পুশইন’ ইস্যু প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ভারত বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নিচ্ছেবিস্তারিত পড়ুন

একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়নি বহুল আলোচিত ‘চীনা অর্থনৈতিক অঞ্চল’ প্রকল্প। তবে সভায় নতুন ও সংশোধিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি টাকা। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। এটি চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক। একনেক সভায় নতুন ওবিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোর্স বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনায় চলছে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ মঙ্গলবার দুপুরে এ নিয়ে এক ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, জাতীয়বিস্তারিত পড়ুন