সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, জুন ১৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’ : কক্সবাজারে প্রধানমন্ত্রী

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা দাবি করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ বাজেট বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এদের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই। সেটা হচ্ছে দেশের পথেবিস্তারিত পড়ুন

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যারা ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলেন, আর যারা বাইরে কথা বলেন, তাদের ভাষা এক হলেও মনোজগতে পার্থক্য রয়েছে। এজন্য সীমান্তের ওপারে কিংবা কলকাতায় গিয়ে বাঙালির সার্টিফিকেট নিতে হবে না। আমরা নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশি। আমাদের ক্ষণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ একটি বিরাট অর্জন। আর যদি ১৪০ কোটি আর ২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে চান তাহলে সার্কের ২২০ কোটি মানুষকেওবিস্তারিত পড়ুন

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

আসামের যোরহাটে শনিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ (AN-32) পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানবাহিনী ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, অবতরণের সময় বিমানটি এয়ার ফোর্স স্টেশনের ভেতরেই ভেঙে পড়ে এবং পরে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই জরুরি সাড়া দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায়বিস্তারিত পড়ুন

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ৩০ জুন জেনারেল দ্বিবেদী অবসর নেওয়ার পর একই দিনে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান (ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট জেনারেল শেঠ। তিনি পুনের খাদকওয়াসলার মর্যাদাপূর্ণ ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) প্রাক্তন ছাত্র। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সেনাবাহিনীরবিস্তারিত পড়ুন

রপ্তানি ধরে রাখতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বাণিজ্য প্রতিবন্ধকতা, জলবায়ু ঝুঁকি এবং বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের গতিপ্রকৃতি পরিবর্তনের মধ্যেও বাংলাদেশের রপ্তানি বাজার ধরে রাখতে এবং সম্প্রসারিত করতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (১৩ জুন) রাজধানীতে ‘রোডম্যাপ টু ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি কনফারেন্স’র উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রপ্তানি অবস্থান ধরে রাখতে এবং সম্প্রসারণে আগের চেয়ে অনেক বেশি জোরালো প্রতিযোগিতা করতে হবে।বিস্তারিত পড়ুন

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

দেশে গত মে মাসে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ নিহত ও ২৯ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ নিহত, ১৫ আহত এবং সাতজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৩ জুন) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে সংগঠনের দুর্ঘটনা মনিটরিংবিস্তারিত পড়ুন

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে নেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের উৎকৃষ্ট ও সুস্বাদু আম উপহার দেওয়া হয়েছে। নেপালের কাঠমাণ্ডুতে বাংলাদেশ দূতাবাস শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে দেশটির বিশিষ্টজনদের মধ্যে বাংলাদেশের উৎকৃষ্ট ও সুস্বাদু আম উপহার দিয়েছে। জানা গেছে, প্রায় এক হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নতমানের বাংলাদেশি কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবংবিস্তারিত পড়ুন

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে তার বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে এ দাবি জানান জামায়াত আমির। নিম্নে ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো— গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পরবিস্তারিত পড়ুন

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

চলতি অর্থবছরের ৯ লাখ ৩৪ হাজার কোটি টাকার জাতীয় বাজেট মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত ও বাহরাইনের বাজেটের চেয়েও বড় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকার সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও প্রণীত এ বাজেটে ৪১ লাখ নারীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন