জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, রোববারই এ আদেশ জারি করা হয়েছে। তবে তাকে প্রত্যাহারের কারণ কিংবা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবেবিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত দীনেশ ত্রিবেদী আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার দুপুরে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রাচারপ্রধান (চিফ অব প্রটোকল) এ এফ এম জাহিদ উল ইসলামের কাছে তার পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেন। একই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবেবিস্তারিত পড়ুন
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
রাজস্ব আহরণ, ঋণ ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বর্তমানে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (২১ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত বাজেটবিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলামবিস্তারিত পড়ুন
ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
ভারত ও বাংলাদেশজুড়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের কিলিং নেটওয়ার্ক ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (২১ জুন) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন একজন সেনা কর্মকর্তা। তার জবানবন্দি এখনও চলমান রয়েছে। তিনি ট্রাইব্যুনালের সামনে বেশ কিছুবিস্তারিত পড়ুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র্যাবের
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা প্রতিহতের কঠোর হুঁশিয়ারি দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২১ জুন) সকালে রাজধানীর একটি সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান এই হুঁশিয়ারি প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন, ২৩ তারিখকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে, তবে তারা নিজেরাই বড় ধরনের ঝুঁকিতে পড়বে। র্যাব যেকোনো মূল্যে তা প্রতিহত করবে এবংবিস্তারিত পড়ুন
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে ওয়াশিংটন-তেহরান চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন অধিকাংশ ইসরাইলি নাগরিক। নতুন এক জরিপে অংশ নেয়া ৯২ দশমিক ১ শতাংশ ইসরায়েলিরা মনে করেন, এই যুদ্ধে তেহরানই বিজয়ী। হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিতি এই জরিপে ৮২ দশমিক ৯ শতাংশ ইসরায়েলিরা মনে করেন, এই সামরিক অভিযান ইসরায়েল দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধ ও চুক্তির ফলাফল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিনবিস্তারিত পড়ুন
জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
সরকার আনুষ্ঠানিকভাবে জুলাইয়ের চেতনার প্রতি সম্মান দেখালেও তা বাস্তবায়নের ক্ষেত্রে তার (সরকার) জড়তা, সংশয়, ক্ষেত্রবিশেষে অবজ্ঞা দেখছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজন বলছে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন বা জাতীয় সাংবিধানিক পরিষদ (এনসিসি) গঠনের মতো বিষয়ে সরকার বেদনাদায়কভাবে নীরব। সরকারের এই অবস্থানকে চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রতি সম্মান প্রদর্শনের ইতিবাচক লক্ষণ বলা যায় না। রোববার (২১ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান সরকারের চার মাস: প্রত্যাশা, অর্জন ও করণীয়’ শীর্ষক একবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর একটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিহত নুর দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নুর ইসলাম নদীতে নৌকায় করে মাছ ধরছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার নৌকা থেকে ধোঁয়া উড়তে দেখলে আশেপাশের অন্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (এঅঈ) ও ইউরোপিও ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা; সিভিক এনগেজমেন্ট ফান্ড (ঈঊঋ) প্রোগ্রামের অধীনে ঊহমধমব ঘড়ি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ২০ মে ২০২৬ তারিখ শনিবার বেলা ১১ টায় আইন বিষয়ে সচেতনতামুলক টক শো অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানটি সাতক্ষীরা কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এফএম এ সম্প্রসারিত হয় । টক শো -তে ‘‘শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’—এই মূলমন্ত্র বুকে ধারণ করে ২০২৩ সালে যাত্রা শুরু করেছিল পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সংগঠন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’। ‘প্রকৃতি ও মানবতার তরে আমরা’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এবার তাদের নতুন পরিচালনা পর্ষদ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিক ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সাগর। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে ফয়জুর রহমান মিশুক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সাগরবিস্তারিত পড়ুন

