মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

আধুনিক সাতক্ষীরার রূপকার ও দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার (২০ জুন) রাতে সাতক্ষীরার ম্যান‌গ্রোভ সভাঘরে সাতক্ষীরা প্রেসক্লাব এই সভার আয়োজন করে। সভায় বক্তারা ব‌লেন, বহুমুখী প্রতিভার অ‌ধিকারী দৈ‌নিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনকে ১৯৯৬ সা‌লের ১৯ জুন রা‌তে প‌ত্রিকা অ‌ফি‌সে কর্মরত অবস্থায় গু‌লি ক‌রে হত্যা করা হয়। দীর্ঘ ৩০ বছর অ‌তিবা‌হিত হ‌লেও আলাউদ্দীন হত্যাকা‌ণ্ডের বিচার পায়‌নি সাতক্ষীরাবাসী। মূলত তা‌কে হত্যারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতা জোরদার করত : ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে মতবিনিময়

সাতক্ষীরা জেলা পর্যায়ে যুব, নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে সমন্বিত পরিকল্পনা, বহুপক্ষীয় অংশীদারিত্ব ও নীতিগত সংহতির মাধ্যমে জলবায়ু সহনশীলতা জোরদার করে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা Human rights & Environmental Action Development(HEAD)’র আয়োজনে ও Samprity Aid Foundation’র সহযোগীতায় শুক্রবার( ১৯ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরায় সু-পরিচিত “পানসি রেস্তোরাঁ এন্ড কনফারেন্স” রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন HEAD(হেড) ‘র সভাপতি জিএম মনিরুজ্জামান।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত

কলারোয়ার কেঁড়াগাছি গ্রামের সাইফুল্লাহ গাজি উজ্জ্বলের গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার জুম্মার পরে ঘটনাটি ঘটে। খামার মালিক জানান,তার বসত বাড়ির পাশে গরুর খামার টি জুম্মার নামাজের পর দুপুরের খাবার খাওয়া অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত দেখতে পায় ,এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসীরা এগিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে খামার আগুনে পুড়ে ভস্মীভূত হয়। তিনি জানান খামারের গরুগুলোকে আগুনের মধ্যে গিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

গাজী হাবিব, সাতক্ষীরা: পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন হাসপাতাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলমান বর্ষা মৌসুমে জাতীয় বৃক্ষরোপন কার্যক্রমকে সফল করতে নিজস্ব অর্থায়নে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে দেশীয় ফলজ ও বহুবর্ষজীবী ফুলের গাছ রোপণের এ উদ্যোগ গ্রহণ করা হয়। বুধ, বৃহস্পতি ও শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আওতায় মোট ২৮২টিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ও অপসোনিন ফার্মার সহযোগিতায় বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা শেখ তানজিম কালাম তমালের সভাপতিত্বে সাইন্টিস্ট সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। সাইন্টিফিক সেমিনারেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ; ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত; বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দিয়ে দলের একান্তবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক,বিস্তারিত পড়ুন

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য।’ আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তিনি বলেন, সরকার ‘সবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন। সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলারোয়া ফুটবল একাডেমির জন্য দুইটি নতুন ফুটবল উপহার হিসেবে তুলে দেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আহবায়ক মোঃ ইমাদুল হক ও সোনালী অতীত ক্লাবের সদস্য সচিব কাজী কামরুজ্জামান কাজী। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া ফুটবল একাডেমি পরিচালক সাঈদ আলী, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন

কলারোয়া উপজেলায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন হয়েছে। উপজেলার গ্রাম এলাকায় বসত ভিটায় লাগানো গাছে কাঁঠাল ভরে গেছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবং মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় কাঁঠালের ফলন ভালো হয়েছে বলে জানায় উপজেলা কৃষি বিভাগ। উপজেলার বিভিন্ন গ্রামে ব্যক্তি মালিকানায় বাগান ও বসত ভিটায় লাগানো কাঁঠাল গাছে চলতি মৌসুমে প্রচুর কাঁঠাল ধরেছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল গাছে আলাদা ভাবে পরিচর্যা করা লাগে না। তার পরেও গ্রাম এলাকার বসত ভিটা ওবিস্তারিত পড়ুন