জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

দেশে গত মে মাসে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ নিহত ও ২৯ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ নিহত, ১৫ আহত এবং সাতজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৩ জুন) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে সংগঠনের দুর্ঘটনা মনিটরিংবিস্তারিত পড়ুন
নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে নেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের উৎকৃষ্ট ও সুস্বাদু আম উপহার দেওয়া হয়েছে। নেপালের কাঠমাণ্ডুতে বাংলাদেশ দূতাবাস শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে দেশটির বিশিষ্টজনদের মধ্যে বাংলাদেশের উৎকৃষ্ট ও সুস্বাদু আম উপহার দিয়েছে। জানা গেছে, প্রায় এক হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নতমানের বাংলাদেশি কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবংবিস্তারিত পড়ুন
‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে তার বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে এ দাবি জানান জামায়াত আমির। নিম্নে ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো— গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পরবিস্তারিত পড়ুন
কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

চলতি অর্থবছরের ৯ লাখ ৩৪ হাজার কোটি টাকার জাতীয় বাজেট মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত ও বাহরাইনের বাজেটের চেয়েও বড় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকার সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও প্রণীত এ বাজেটে ৪১ লাখ নারীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
এই বাজেট সবার জন্য: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকালে এই বাজেট বিষয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বললেন, এই বাজেট সবার জন্য। সব শ্রেণি-পেশার ‘সব মানুষকে’ এই বাজেটের আওতায় আনা হয়েছে। রাজধানীর সচিবালয় এলাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘সবার জন্য এই বাজেট। সম্পদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধার মধ্যে দেশেরবিস্তারিত পড়ুন
বিজিবি-বিএসএফের যৌথ বিবৃতি
দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটনার মধ্যেও আলোচনার পথেই এগিয়ে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত। নয়াদিল্লিতে অনুষ্ঠিত সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। গত ৯ জুন শুরু হয়ে ১১ জুন শেষ হওয়া ৫৭তম মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি মহাপরিচালক মেজরবিস্তারিত পড়ুন
বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি এই সঙ্গে করা হয় ১৬০ কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে। এ জন্য দুই দেশের সহযোগিতা থাকা দরকার। শুক্রবার (দুপুর সাড়ে ১১টার পর) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে পৌঁছে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে দিনেশ ত্রিবেদী বলেন,বিস্তারিত পড়ুন
পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী

গত ১১ বছর পে-স্কেল হয়নি, কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা আশা করছি, সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে। শুক্রবার (১২ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল দেয়া হয়েছিল। দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের নতুন স্কেল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে, বৃহস্পতিবার (১১ জুন)বিস্তারিত পড়ুন
চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিজেও দুবার চীন সফর করেছি। চীনের জনগণ ও সরকার উন্নয়ন এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের উন্নয়নেও সহযোগিতা করে যাচ্ছে। শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমি ধন্যবাদ জানাই। তাকে আজ ঠাকুরগাঁওয়েবিস্তারিত পড়ুন
জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাজেট উঁচু তলার নয়, গ্রামগঞ্জের সাধারণ মানুষের জন্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান তিনটি বাজেট দিয়েছিলেন। তার প্রণীত বাজেট ঢাকা শহরের উঁচু তলার মানুষের জন্য ছিল না। বাজেট ছিল গ্রাম-বাংলার সাধারণ মানুষের জন্য। সেই বাজেটের কারণে ধ্বংসপ্রায় বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিল। মুক্তবাজার অর্থনীতি, গার্মেন্টস শিল্পের সূচনা, বিদেশে শ্রমিক পাঠিয়ে বৈদেশিক আয়বিস্তারিত পড়ুন

