জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকার মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়। সেখানে মাদক ও জুয়ার প্রভাব বেশি। অপরাধীদের আটক করে দীর্ঘ সময় জেলে রাখা যাচ্ছে না আইনের দুর্বলতার কারণেই এজন্য আধুনিক আইন তৈরির মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে শিশু রামিসা হত্যার বিচারকাজ নিয়ে তিনি বলেন, এটি নিয়ে কোনো কথা বলতে চাই না, এটা আদালতের বিষয়। তবে সংক্ষিপ্তবিস্তারিত পড়ুন
শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে

প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে খুব শিগগিরই মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছে নতুন মুখ। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্তও আসছে একইসঙ্গে। সরকারের প্রভাবশালী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রগুলো বলছে, তাদের মধ্যে নারায়ণগঞ্জের একজন তরুণ এমপির নাম বেশ আলোচনায় আছে। প্রধানমন্ত্রীর খুব কাছের হিসেবে তার পরিচিতি রয়েছে। পাশাপাশি নরসিংদী থেকে আরও একজনকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। এছাড়া নেত্রকোনা থেকে একজনবিস্তারিত পড়ুন
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ইসলামী ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের গ্রাহক, আমানতকারী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন,বিস্তারিত পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও প্রাইভেট কার চালক মনিরামপুরবিস্তারিত পড়ুন
বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা

বিজেপির বিরুদ্ধে মঙ্গলবার (২ জুন) অবস্থান কর্মসূচিতে বসেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী। অবস্থান কর্মসূচির মঞ্চ থেকে বর্তমান শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোটপরবর্তী সহিংসতা, বুলডোজার দিয়ে ভাঙচুর, হকার উচ্ছেদ-সহ একাধিক অভিযোগ তুলেন তিনি। তৃণমূলের নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও তার অভিযোগ। তিনি বলেন, আমাদের সাংসদ, বিধায়ক, কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না। তিনি আরও বলেন, আমাকে আটকাতে পারবেন না। সংবিধান রক্ষা করব। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।বিস্তারিত পড়ুন
মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের মশক নিধনসংক্রান্ত প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর বাতিল হয়েছে। এই সফর অনুমোদন না পাওয়ার পেছনে একটি ‘স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র’ ও ‘ভুল তথ্যের’ অভিযোগ তুলেছেন মেয়র। বিষয়টি নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। মঙ্গলবার (২ জুন) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন চসিক মেয়র। সেখানে তিনি দাবি করেন, মশক নিধনে জৈবিক প্রযুক্তি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ের জন্য তার যে যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল, সেবিস্তারিত পড়ুন
‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী

২০১৪ সালেই সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রয়োজনীয়তার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার (৩০ মে) লন্ডনে একটি গণমাধ্যমকে তিনি এ কথা জানান। এসময় ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও তারেক রহমান এর পাঁচ বছর আগেই এ বিষয়ে প্রকাশ্যে মত দিয়েছিলেন বলে উল্লেখ করেন সালেহ শিবলী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ২০১৪ সালের ১৫ জুলাই লন্ডনের টাওয়ার হিলে এক অনুষ্ঠানে তারেক রহমান বলেছিলেন, বিএনপিবিস্তারিত পড়ুন
বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বের সূচিও ঘোষণা করেছে ফিফা। আগামী ১১ জুন রাতে মেক্সিকো সিটিতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ২৮ জুন প্রথম পর্ব শেষ হয়ে একই দিনে শুরু হবে নকআউট পর্ব। আলজেরিয়া চূড়ান্ত স্কোয়াড গোলরক্ষক ওসামা বেনবট, মেলভিন মাস্টিল, লুকা জিদান ডিফেন্ডার আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদ্দিন বেলাইদ, রাফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির শেরগুই, জাওয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ তুগাই মিডফিল্ডারবিস্তারিত পড়ুন
রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ, ৬৯-এর গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২জুন) বিকাল সাড়ে ৩টায় তৃতীয় জানাজা শেষে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে করে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আনা হয়। হেলিপ্যাড থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় মরদেহ নেওয়া হয় ভোলা সরকারি বিদ্যালয় মাঠে।বিস্তারিত পড়ুন
স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন স্বজন, প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা। তাদের বক্তব্যে উঠে এসেছে ১৯ মের সেই বিভীষিকাময় ঘটনার ভয়াবহ বর্ণনা। মঙ্গলবার (২ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসার বাবা-মা ও বড় বোনসহ একে স্বজন, প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দেন। আদালতে সাক্ষীরা রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনা, রক্তাক্ত ঘরের দৃশ্য এবং অভিযুক্ত সোহেল রানার পালিয়ে যাওয়ার বিষয় তুলে ধরেন। রামিসার চাচিবিস্তারিত পড়ুন

