বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের ২০২৪ সালের মতোই জনগণ ঐক্যবদ্ধভাবে উচিত জবাব দেবে। তিনি বলেন, ‘আমরা সকল শক্তি নিয়ে দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ ও শ্রমিক ভাই-বোনদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াব। ২০২৪ সালে যেভাবে বাংলাদেশের মানুষ তাদের উচিত জবাব দিয়েছিল, সামনের দিনেও একইভাবে তাদের উচিত জবাব দেওয়া হবে।’ আজ দুপুরে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ারবিস্তারিত পড়ুন
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে। তিনি বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। একই সঙ্গে পঞ্চগড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সড়ক যোগাযোগ, বন্দরের সরবরাহব্যবস্থা ও পণ্য পরিবহন সুবিধা সম্প্রসারণে সরকার উদ্যোগ নিতে চায়। আজ মোংলায় ‘মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়নবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান পর্তুগিজ এই মহাতারকা। ভিডিওতে নিজের আইকনিক ৭ নম্বর জার্সির কথা উল্লেখ করে রোনালদো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’ ২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপরবিস্তারিত পড়ুন
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে সামান্তা বলেন, কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। আপনারা জানেন আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত কোন ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নাবিস্তারিত পড়ুন
পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৭৮ পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে নিরস্ত্র পুলিশ পরিদর্শক ৬৭ জন, শহর ও যানবাহন শাখার ১০ জন এবং সশস্ত্র শাখার এক কর্মকর্তা রয়েছেন। পদোন্নতির পর তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনগুলোতে সই করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক থেকে পদোন্নতিবিস্তারিত পড়ুন
ওসাপ (WSUP) বাংলাদেশ এর অর্থায়নে
কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation for Urban Populations)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় বুধবার ওই দুই হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তাতুষার কান্তি দাস, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এসবিস্তারিত পড়ুন
সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা

ক্যাথলিক স্কুল ও বিভিন্ন ধর্মের দীর্ঘ অনুসন্ধান শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নেটিভ আমেরিকান রিজার্ভেশনে বড় হওয়া আদিবাসী নারী অ্যাঞ্জেলা। জন্মগতভাবে অত্যন্ত আধ্যাত্মিক পরিবারে বেড়ে ওঠা অ্যাঞ্জেলা জানান, অন্যান্য ধর্মের নানা মতবাদ তাকে বিভ্রান্ত করলেও ইসলামের শিক্ষার মাঝে তিনি তার দীর্ঘদিনের আত্মিক জিজ্ঞাসার প্রকৃত উত্তর খুঁজে পেয়েছেন। এবাউট ইসলামকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে মার্কিন তরুণী অ্যাঞ্জেলা নিজের অভিব্যাক্তি প্রকাশ করেছেন। অ্যাঞ্জেলা বলেন, ‘আমার নাম অ্যাঞ্জেলা। সত্যি বলতে, আমার ইসলামের পথে যাত্রাবিস্তারিত পড়ুন
২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি

মন্ত্রিসভায় অনুমোদনের পর ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি পাবেন কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। চলতি বছরের মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে। প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ ছুটি ১৪ দিন আর নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫বিস্তারিত পড়ুন
ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের এক নেতাকে আটক করেছে। বুধবার (৪ নভেম্বর) বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান। আটক হিমাংশু পাল বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধীবিস্তারিত পড়ুন
শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা

গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে সপ্তাহ খানেক ধরে চলা আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকে কোথাও সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। গত ৫ দিনের তুলনায় সকাল থেকে মহাসড়ক ও গার্মেন্টস পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধেবিস্তারিত পড়ুন

