বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে মণিরামপুরে আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস ২০২২ পালিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর-২০২২) সকালে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরের সামনে মহাসড়কে মানববন্ধন ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা সংস্থা মণিরামপুর উপজেলা শাখার চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান, মণিরামপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার ও মণিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কেএইচ এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান, সুরাইয়া নার্গিস, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার, প্রধান শিক্ষক সায়ফুল আলমসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বেসরকারী উন্নয়ন সংস্থা আদ-দ্বীন ও শিশু নিলয় ফাউন্ডেশনের মণিরামপুর অফিসের কর্মকর্তাবৃন্দ, সমাজকর্মী, উন্নয়ন কর্মী, শিক্ষক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন