বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাদুকরী গুণ মাটির পাত্রের !

সভ্যতার উন্নতির কারণে বিলুপ্তের পথে মাটির পাত্র। দৈনন্দিন জীবনের কাজে এখন বাসন-কোসনে শোভা পাচ্ছে প্লাস্টিক, মেলামাইন, কাচ অথবা সিরামিকের তৈজসপত্র।

কিন্তু জানেন কি?- লাইফস্টাইলের এ বদলে আপনি কিছু জাদুকরী গুণ থেকে বঞ্চিত হচ্ছেন।

মাটির পাত্র প্রাচীনকালে আমাদের দেশে অনেক ব্যবহৃত হতো। ঐতিহ্যবাহী এ পাত্র দেখতে যেমন সুন্দর তেমনি এর রয়েছে স্বাস্থের অনেক উপকারিতাও। এগুলো হলো-

১। খাবারের পুষ্টিমান, স্বাদ ও গন্ধ বজায় রাখতে অন্যান্য উপাদানের তৈজসপত্র থেকে মাটির পাত্র সবচেয়ে বেশি কার্যকর।

২। খাবারকে অধিক কার্যকর করে তুলতে এবং দীর্ঘ সময় খাবার সংরক্ষণ রাখতে মাটির পাত্রই সবচেয়ে বেশি ভালো কাজ করে।

৩। মাটির পাত্র তৈরিতে ব্যবহৃত কাদামাটি প্রকৃতিতে ক্ষারীয় বলে পরিচিত, যা খাবারের অ্যাসিডের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং পিএইচ স্তরকে নিরপেক্ষ করে। এই গুণের কারণে মাটির পাত্রে খেলে খাবার অনেক দ্রুত হজম হয়।

৪। মাটির পাত্রে যদি রান্না করার অভ্যাস করতে পারেন তবে সবচেয়ে কিন্তু আপনি লাভবান হবেন। কারণ মাটির পাত্র ধীরগতিতে রান্না ও তাপ নিরোধক হওয়ায় এটি খাবারের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। যার কারণে রান্নায় তেল কম লাগে।

৫। বেশির ভাগ মাটির পাত্রই মাইক্রোওয়েভে ব্যবহার করা যায়। মাইক্রোওয়েভে মাটির পাত্র রাখলে উচ্চ তাপমাত্রার সংস্পর্শে এলে এ থেকে কোনো ক্ষতিকর গ্যাস বের হয় না, যা প্লাস্টিকের ক্ষেত্রে ঘটে।

৬। মাটির পাত্রে খাবার ঢেকে রাখলে দীর্ঘ সময় খাবার গরম থাকে। রান্না করা খাবারের স্বাদ বাড়াতেও মাটির পাত্র সবচেয়ে সেরা।

৭। মাটির পাত্র দুধ ও দুগ্ধজাত খাবার সংরক্ষণের জন্য খুবই নিরাপদ। এর কারণ হলো মাটির একটি শীতল প্রভাব রয়েছে এবং এটি দুধকে টক হতে বাধা দেয়।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত