শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত- ৯

যশোরের মণিরামপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী, একজন কলেজ ছাত্র নিহত হয়েছে। দুটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আট জন।

জানা গেছে- যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা ছাতিয়ানতলা নামক স্থানে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি-২০২৩) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় বিধানচন্দ্র রায় (৫৫) নামের এক আইনজীবীর নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।
নিহত আইনজীবী বিধানচন্দ্র রায় বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।
একই পরিবারে আহত চারজন হলেন- খুলনার সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার এম এন জোয়ারদার (৫৬), হোসনেয়ারা (৫৪), জলি জোয়াদ্দার (৫০), শওকত আরা (৪২)। এ ছাড়া আহত হয়েছেন মাইক্রোবাসের চালক লিটন হোসেন (৪৫)।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে পাঠিয়েছে। পরে চিকিৎসক আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন- মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মঙ্গলবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে মাইক্রোবাসে চার ভাই-বোন চুকনগর হয়ে ঝিনাইদহ যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মণিরামপুরের ছাতিয়ানতলা পৌঁছালে কেশবপুরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে হতাহতের ঘটনা ঘটে।
সকালে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- দুর্ঘটনার পর ছয়জনকে হাসপাতালে এনেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে বিধানচন্দ্র রায় নামের একজন আইনজীবীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অপর দিকে, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া জামতলা মোড়ে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাকিবুল হাসান রনি (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি-২০২৩) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিন যাত্রী।
নিহত রনি মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাগডোব গ্রামের নুরুন্নবীর ছেলে ও স্থানীয় মাতৃভাষা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারি উপ পরিদর্শক (এএসআই) মিলন হোসেন বলেন- মঙ্গলবার বিকেলে রনি মোটরসাইকেল চালিয়ে খেদাপাড়া বাজারের দিকে যাচ্ছিলো। এসময় কোদলাপাড়া জামতলা নামক স্থানে পৌঁছুলে খেদাপাড়া বাজারের দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর জখম হয় রনি।
এএসআই মিলন বলেন- মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হওয়া ইজিবাইকে তিনজন যাত্রী ছিলেন। সংঘর্ষে ইজিবাইকের চালকসহ যাত্রীরা আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। বাকিরা ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান এ দুটি দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা