বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির নৈকাটি ও শ্বেতপুরে চুরি সংঘটিত

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামে প্রকাশ্য দিবালোকে তালা ভেঙ্গে বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার সকাল সাত টার দিকে নৈকাটি গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে আসাদুল সরদারের বাড়িতে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে আসাদুল সরদারের স্ত্রী আসমা খাতুন তার মেয়েকে নিয়ে প্রাইভেট পড়াতে যান। এসময় একটা কালো মাস্কপরা লোককে তারা বাড়িতে ঢুকতে দেখেন। চোর ঘরের বারান্দা ও ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটায়। চুরি শেষে চোর ফেরার পথে স্থানীয় তরিকুল ইসলাম দেখতে পেয়ে ধাওয়া করে কামালকাটি ব্রীজ পর্যন্ত গেলেও ঘন কুয়াশার মধ্যে চোরকে নাগালে আনতে পারেনি।

আসাদুল সরদারের স্ত্রী জানান, চোরেরা নগদ টাকা, স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে নিয়ে গেছে। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সিয়াবুল ইসলাম সিহাব ঘটনাস্থান পরিদর্শন ও ঘটনাটি নিশ্চিত করেছেন।

অপর দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে শ্বেতপুর গ্রামের প্রভাষক আবুল কালাম ঢালীর বাড়িতে এচুরির ঘটনা ঘটে। বাড়ির লোকজন খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে চোরেরা বিষাক্ত দ্রব্য স্প্রে করে বাড়ির লোকজনকে অচেতন করার চেষ্টা করে। সবাই অচেতন হয়েগেছে ধারনা করে রাত্র ৩ টার দিকে চোরেরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ও তালা কেটে একটি কক্ষে ঢুকে আলমারী ভেঙ্গে টাকা ও সোনাদানা ডাকাতি করার চেষ্টা করতে থাকে।

অন্য কক্ষের লোকজন জানতে পেরে সেখানে যাওয়ার চেষ্টা করলে তারা দ্রæত পালিয়ে যায়। চুরি যাওয়া মালামালের সঠিক তথ্য জানা যায়নি। বিষক্রিয়ায় প্রভাষক আবুল কালাম ঢালীর মা ও তার ছোট ছেলে অচেতন হয়ে পড়ে ছিল।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার